দ্বাদশ রাশির সময়োপযোগী লোগো
সবকিছুতেই পরিবর্তন আছে, শুধু পরিবর্তন নেই রাশিগুলোর লোগোর। কিন্তু আমরা কি এই লোগোগুলো পরিবর্তন করে সময়োপযোগী করতে পারি না? অবশ্যই পারি। লোগো পরিবর্তনের এই দুর্লভ কাজটি করেছেন লরা খন্দকারমেষ রাশির লোগোতে এমনিতে মেষ মানে ভেড়া থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে দামি একটা জ্যাকেট। নিচে লেখা থাকবে—ভেড়ার লোম দিয়ে আজকাল জ্যাকেট বানানো হচ্ছে কি না।বৃষ রাশির লোগোতে এমনিতে বৃষ মানে ষাঁড়ের ছবি থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে মহিষের ছবি। নিচে লেখা থাকবে—এখন গরু বলে মহিষই খাওয়ানো হচ্ছে।মিথুন রাশির লোগোতে যুগল ছবি দেওয়া থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে দু-একটা বাচ্চার ছবি। নিচে লেখা থাকবে—তাহাদের ভবিষ্যত্ প্রজন্ম।কর্কট রাশির লোগোতে এমনিতে কাঁকড়ার ছবি থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে বিদেশি ডলারের ছবি। নিচে লেখা থাকবে— কাঁকড়া রপ্তানি করে বিদেশি মুদ্রা আয় করা সম্ভব।সিংহ রাশির লোগোতে এমনিতে সিংহের ছবি দেওয়া থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে চিড়িয়াখানার ছবি। নিচে লেখা থাকবে—ভয়ের কোনো কারণ নেই, সিংহ এখন বন্দী আছে।কন্যা রাশির লোগোতে এমনিতে একজন মেয়ের ছবি থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে একজন নানির ছবি। নিচে লেখা থাকবে—সেদিনের কন্যা আজকের নানি।তুলা রাশির লোগোতে এমনিতে দাঁড়িপাল্লার ছবি থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে বিদ্যুত্ বা ব্যাটারিচালিত কোনো ওজন মাপার মেশিনের ছবি। নিচে লেখা থাকবে—ডিজিটাল মেশিনে ওজন মাপুন, মাত্র পাঁচ টাকা।বৃশ্চিক রাশির লোগোতে এমনিতে বিচ্ছুর ছবি থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে সাপের ছবি। নিচে লেখা থাকবে— আজকাল সাপের বিষেই কিছু হয় না, আবার বিচ্ছু।ধনু রাশির লোগোতে এমনিতে তীর-ধনুকের ছবি থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে কামানের ছবি। নিচে লেখা থাকবে—এই যুগে তীর-ধনুক নয়, চাই কামান।মকর রাশির লোগোতে ছাগলের ছবি থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে মানিব্যাগের ছবি। নিচে লেখা থাকবে— ছাগলের চামড়ায় তৈরি মানিব্যাগের দাম একটু বেশি হলেও জিনিসটা ভালো। কুম্ভ রাশির লোগোতে কলসের ছবি দেওয়া থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে পানির ট্যাংকির ছবি। নিচে লেখা থাকবে—কলসির সামান্য পানিতে আর চলে না। বড় ট্যাংকির দরকার।মীন রাশির লোগোতে মাছের ছবি থাকলেও পরিবর্তিত লোগোতে থাকবে ফরমালিনের ছবি। নিচে লেখা থাকবে—এত পুরোনো মাছ। ফরমালিন ছাড়া কি চলে!