খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতায় কার পক্ষে বাজি ধরবেন, এটা অনুমান করতে জ্যোতিষী হতে হয় না। এবং মোটরবাইক ও দ্বিচক্রযানের দৌড় প্রতিযোগিতায় কী করবেন, তা-ও চোখ বুজেই বলে দেওয়া যায়। সন্দেহ নেই, মোটরবাইকের পাল্লাটাই ঊর্ধ্বমুখী হবে। তবে পাশের ছবিটি দেখুন এবং দ্বিচক্রযান বললেই মনের পর্দায় যে ছবিটি ভেসে ওঠে, তার সঙ্গে মিলিয়ে দেখুন। ঠিক, এই দ্বিচক্রযান আমাদের ‘সাইকেল’ নয়! ২০০২ সালে ওয়ার্ল্ড হিউমেন পাওয়ারড স্পিড চ্যালেঞ্জে নেভাডা স্যাম হুইটিংহ্যাম নামের এক ভদ্রলোক এই দ্বিচক্রযান চালিয়ে বাজিমাত করে ছেড়েছিলেন। তাঁর ভারনা ডায়াবলো টু নামের দ্বিচক্রযানটি পুরোনো সব রেকর্ড ভেঙে তুলকালাম কাণ্ড বাধিয়েছিল সেবার! প্রতিযোগিতাটি হয়েছিল ২০০ মিটার দূরত্বের। ঘণ্টায় ১৩০ দশমিক ৩৬ কিলোমিটার বেগে ছুটে দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির রেকর্ড খাতায় নাম লিখিয়েছিল ভারনা ডায়াবলো টু নামের এই দ্বিচক্রযান। লংগেস্ট লিস্ট অবলম্বনে