দ্বিতীয় ভাষা শেখার বয়স ১০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শৈশবের মাঝামাঝি পর্যায়ে দ্বিতীয় ভাষা শিখতে শুরু করলে মস্তিষ্কের বিকাশের গতি বাড়ে। যুক্তরাজ্যের কেন্ট বিশ্ববিদ্যালয়ের একদল মনোবিজ্ঞানী এ কথা জানিয়েছেন। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষকেরা যুক্তরাজ্যে অন্তত এক বছর ধরে বসবাসকারী ২০ জন তরুণ-তরুণীর মস্তিষ্ক বিশ্লেষণ (স্ক্যান) করে দেখেন, যাদের সবাই ১০ বছর বয়সে নতুন ভাষা হিসেবে ইংরেজি শিখতে শুরু করেছিল। কেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস্টোস প্লিয়াটস্কিয়াস বলেন, প্রতিদিন একাধিক ভাষা নিয়ে কাজ করলে বোধশক্তি উদ্দীপিত হয়। এতে মস্তিষ্কের ভাষা শিক্ষণসংক্রান্ত অংশের গঠন বা কাঠামোর উন্নতি হয়, সুনির্দিষ্ট সামর্থ্য বাড়ে এবং বেশি বয়সে স্মৃতিশক্তির অবনতির ঝুঁকি কমে। এএফপি।