দ্বিতীয় মেয়াদে ওবামা
ইলেকটোরাল কলেজ ভোটে রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে বড় ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলেন ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা।এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ মুহূর্তের জনমত জরিপের ফলাফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ছবি থাকলেও তা সত্যি হয়েছে পপুলার বা সাধারণ ভোটের ক্ষেত্রেই। অঙ্গরাজ্যভিত্তিক ইলেকটোরাল ভোটের ব্যবধান ওবামার প্রথম জয়ের মতো না হলেও কাছাকাছিই।নির্বাচনের পাট চুকে যাওয়া মাত্র বিশ্লেষকেরা ওবামার নতুন নেতৃত্ব এবং তাঁর অধীনে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে হিসাব-নিকাশে ব্যস্ত হয়ে পড়েছেন। দ্বিতীয় মেয়াদে ওবামার সামনে চ্যালেঞ্জগুলো কী কী, তা তুলে ধরছেন তাঁরা। চলছে অর্থনৈতিক সংকট থেকে দেশকে উদ্ধার করা বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে এবারের নির্বাচন একদিকে যেমন ছিল সবচেয়ে ব্যয়বহুল, তেমনি ভোটের দিন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। ওবামা ও রমনি উভয় শিবির প্রচারণায় কোটি কোটি ডলার ব্যয় করেছে। দুই প্রার্থীর বিতর্কের আগ পর্যন্ত জনমত জরিপের ফলাফল ঘন ঘন ওঠানামা করেছে। একবার ওবামা এগিয়ে যান তো আরেকবার রমনি।গত অক্টোবর মাসে দুই প্রার্থীর প্রথম টিভি বিতর্কে ওবামা তুলনামূলকভাবে খারাপ করায় জনমত জরিপে ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হন রমনির। দ্বিতীয় বিতর্কে ওবামার বলিষ্ঠ ভূমিকার কারণে আবার জরিপের ফল উল্টে যায়। তবে চূড়ান্ত জরিপের ফলে ওবামা সামান্য এগিয়ে থাকলেও বলা হচ্ছিল জিততে পারেন যে কেউই। এ কারণে গত মঙ্গলবার রাতে ওবামার জয় তাঁর সমর্থকদের এক রুদ্ধশ্বাস প্রতীক্ষার যন্ত্রণা থেকে মুক্তি দেয়।বিশ্লেষকেরা আভাস দিয়েছিলেন, নির্বাচনে ওবামার জয়লাভে একটি বড় ধরনের বাধা হতে পারে অর্থনৈতিক মন্দার তিক্ত অভিজ্ঞতা। বিশ্বব্যাপী এই মন্দার বিরূপ প্রভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থা বেহাল। গরিব ব্যক্তিদের নাভিশ্বাস উঠেছে। নতুন কর্মসংস্থানের হার মোটের ওপর খারাপ। এ পরিস্থিতিতে ভাবা হচ্ছিল, ওহাইওর মতো অতি গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় ওবামা হয়তো প্রয়োজনীয় ভোট পাবেন না; বিশেষ করে শ্বেতাঙ্গ ভোটাররা এবার বিমুখ হবেন তাঁর প্রতি। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটি।রয়টার্স ও ইপসসের যৌথ ভোটকেন্দ্র-ফেরত জরিপ অনুযায়ী, এবারের নির্বাচনে ২১ শতাংশ শ্বেতাঙ্গ পুরুষ ভোটার ওবামাকে ভোট দিয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের বিরুদ্ধে লড়ার সময় ওবামা পেয়েছিলেন ১৬ শতাংশ শ্বেতাঙ্গ পুরুষের ভোট।বিশ্লেষকদের মতে, ওবামার এই ভোট পাওয়ার পেছনে কাজ করেছে গাড়িশিল্পকে বিপর্যয় থেকে উদ্ধারে কেন্দ্রীয় সরকারের আট হাজার ৫০০ কোটি ডলারের প্যাকেজ। তাঁর এই সিদ্ধান্তের কারণে প্রায় ১০ লাখ লোকের চাকরি রক্ষা পেয়েছে। এসব মানুষের মধ্যে বেশির ভাগই আবার ওহাইওর শ্বেতাঙ্গ। উপকৃত ব্যক্তিদের মধ্যে ‘মধ্যপশ্চিম’ অঞ্চলের শ্বেতাঙ্গরাও রয়েছেন।সম্প্রতি উত্তর-পূর্ব উপকূলজুড়ে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড় স্যান্ডির কারণেও ওবামা বেশ কিছু বাড়তি ভোট পেয়েছেন বলে মনে করছেন অনেকে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও এর ধকল কাটিয়ে ওঠার ক্ষেত্রে রমনির চেয়ে ওবামাকে যোগ্য মনে করেছেন অনেক ভোটার। স্যান্ডির একটি সম্ভাব্য কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব। এ কারণে ওবামার বিকল্প জ্বালানিনীতির ব্যাপারে জনগণের সমর্থন কিছুটা হলেও বাড়ে। নির্বাচনী প্রচারণার সময় ওয়াশিংটনের অভিজ্ঞতাহীন রমনি সরকার পরিচালনার ক্ষেত্রে তাঁর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরতে পারেননি। তাঁর এই নেতিবাচক দিক ওবামার জন্য ইতিবাচক হয়েছে বলে মনে করেন অনেক অভিজ্ঞজন।বিশ্লেষকেরা মনে করছেন, দ্বিতীয় মেয়াদে ওবামার বিজয় ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না। এই জয় নিয়ে মোটেও ভীত নন রিপাবলিকান আইনপ্রণেতারা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাঁদের কর্তৃত্ব আগের মতোই অটুট থাকবে; বরং তাঁরা আরও কঠোর অবস্থান নেবেন। এতে করে চলমান রাজনৈতিক বিভেদের অবসান ঘটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নতুন করে নির্বাচিত প্রেসিডেন্ট ওবামা সবাইকে নিয়ে কাজ করার ঘোষণা দিলেও বাস্তবে কতটা সম্ভব হবে, কেবল সময়ই তা বলতে পারে।এ ব্যাপারে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জুলিয়ান জেলিজার বলেন, রিপাবলিকান আইনপ্রণেতারা এখন আগের চেয়ে আরও বেশি কঠোর হবেন। তাঁদের লক্ষ্য এমন কিছু ঘটতে না দেওয়া, যাতে ২০১৬ সালের নির্বাচনে তাঁদের ওপর প্রভাব পড়ে। স্বাস্থ্যবিমা, অবশ্যম্ভাবী কর বৃদ্ধি, রাষ্ট্রীয় ব্যয় কাটছাঁট—এসব বিষয় এগিয়ে নিতে ব্যাপক ঝক্কি পোহাতে হবে ওবামার সরকারকে।আন্তর্জাতিক অঙ্গন বারাক ওবামার জন্য তুলনামূলক স্বস্তির ক্ষেত্র হতে পারে এবার। ইউরোপীয় দেশগুলো ওবামার বিজয়ে স্বাভাবিকভাবেই খুশি। ওই অঞ্চলে রমনির চেয়ে ওবামা জনপ্রিয় ছিলেন। যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কিছু উন্নত দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথাগত মিত্রতা রয়েছে। উভয়ের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে সেখানে ওবামা আগের মেয়াদে জোরালো ভূমিকাই রেখেছেন।তবে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ওবামাকে কিছু নতুন ভাবনাচিন্তাও করতে হবে। তিনি এমন সময় দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিতে যাচ্ছেন, যখন চীনেও নেতৃত্বের পালাবদল হচ্ছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক ব্যাপক। ইরান, সিরিয়া, উত্তর কোরিয়া—এসব দেশের বিষয়ে রয়েছে কৌশলগত কূটনৈতিক সম্পর্কও। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কিছুটা নতুন করে তৈরি হওয়া উত্তেজনার বিষয় ভুলে গেলে চলবে না। তবে রমনির পরাজয়ে হয়তো চীনের সঙ্গে আশু একটি বাণিজ্যিক সংঘাত এড়াতে পারবে যুক্তরাষ্ট্র। চীনের নতুন নেতার সঙ্গে এসব বিষয়ে ওবামার বোঝাপড়া কোন দিকে মোড় নেবে, তা সময়ই বলে দেবে। এ ছাড়া বিদ্যমান যেসব আন্তর্জাতিক সমস্যা ওবামার ঘাম ঝরাবে, তার মধ্যে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি ও ইসরায়েলের সঙ্গে দেশটির সংঘাতের আশঙ্কা, আফগানিস্তান থেকে শান্তিপূর্ণভাবে সেনা সরিয়ে নেওয়া, পাকিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ও সিরিয়ার গৃহযুদ্ধ।ওবামাকে যে পাঁচটি কাজ করতেই হবেহার্ভার্ড কেনেডি স্কুল অব গভর্নমেন্টের পাবলিক পলিসি বিষয়ের শিক্ষক ইলেইন কামার্ক মনে করেন, পুনর্নির্বাচিত বারাক ওবামার জন্য নিচের কাজগুলো অবশ্য করণীয়। পাঁচজন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রচারণা এবং ক্লিনটন-অ্যাল গোর আমলে হোয়াইট হাউসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইলেইন কামার্কের। পরিবর্তিত আরববিশ্বে যুক্তরাষ্ট্রের নতুন ভিত গড়া কর বৃদ্ধি ও ব্যয় হ্রাস নিয়ে আসন্ন সংকট এড়ানো, যা যুক্তরাষ্ট্রে পরিচিত ‘ফিসক্যাল ক্লিফ’ হিসেবে কংগ্রেসে রিপাবলিকান দলকে মোকাবিলা করা করব্যবস্থার সংস্কার নিয়ে মতৈক্য প্রতিষ্ঠাজলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার কাজ এগিয়ে নেওয়া