দ্বিতীয় ধাপে ১৭ জেলায় পরীক্ষা ২৮ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনিও হতে পারেন সহকারী শিক্ষক l ছবি: প্রথম আলো
আপনিও হতে পারেন সহকারী শিক্ষক l ছবি: প্রথম আলো

দ্বিতীয় ধাপে ২৮ আগস্ট ১৭টি জেলায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। বেলা ৩টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলাগুলোর মধ্যে রয়েছে জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মাগুরা, শেরপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, লক্ষ্মীপুর, কক্সবাজার, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, পঞ্চগড় ও বাগেরহাট। সূত্রমতে, এ ১৭ জেলায় মোট আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৩২১ জন। প্রশ্নপত্র ফাঁস এড়াতে এর আগে গত ২৭ জুন প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে প্রথম ধাপে পাঁচটি জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য জেলার পরীক্ষা এভাবে নেওয়া হবে। বিগত বছরগুলোর মতোই জেলা প্রশাসক সভাপতি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদস্যসচিব এবং সরকার মনোনীত একজন শিক্ষাবিদ ও জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে ৮০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। গত ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে লোক নেবে বলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে সারা দেশ থেকে আবেদন করেন ৯ লাখ ৭১ হাজার ৬০৮ জন প্রার্থী। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রায় ২৫ হাজার প্রার্থীকে চূড়ান্তভাবে দেশের বিভিন্ন প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে গত ১৫ মে চাকরিবাকরি পাতায় লেখা প্রকাশিত হয়েছে। প্রয়োজনে লেখাটি দেখে নিতে পারেন। এ ছাড়া http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-05-15/29 এই লিংক থেকেও প্রস্তুতিমূলক এই লেখা পাওয়া যাবে।