শ্রীমঙ্গলে দ্বিতীয় নিলামবাজার গড়ে তোলার তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশি চা সংসদের চট্টগ্রাম অঞ্চলের সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন বাহাদুর। প্রথম আলোকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষা ৎ কারে তিনি এই বিরোধিতার কথা জানান। নাসিরউদ্দিন বলেন, ‘এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী নিলামবাজারকে নিষ্ক্রিয় করার সুগভীর ষড়যন্ত্র। চট্টগ্রামের নিলামবাজারে বেচাকেনা কমে গেলে আমদানি ও ভারত থেকে চোরাচালানের মাধ্যমে চা-পাতা আসা বেড়ে যাবে। কারণ, চট্টগ্রামে চা বেচাকেনা করার জন্য হাজার হাজার কোটি টাকার যেসব অবকাঠামোগত সুবিধা বছরের পর বছর ধরে গড়ে উঠেছে, সেগুলোর ব্যবহার তো আর বন্ধ হবে না। এগুলো ব্যবহারের জন্যই আমদানি ও চোরাচালান বাড়বে।’ নাসিরউদ্দিন জানান, ভারতে প্রতিবছর প্রায় ১০ থেকে ১৩ কোটি কেজি চা অবিক্রীত থেকে যায়। এই চা তখন সীমান্ত পথে দেশে আসা শুরু করবে।নাসির উদ্দিন বলেন, ‘চা-শিল্পের সঙ্গে জড়িত চট্টগ্রামের ঐতিহ্য বিনষ্টের জন্য আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে। আশির দশকে প্রথমে বাংলাদেশি চা সংসদের অফিস এবং চা বোর্ড সিলেটে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। চট্টলার মানুষ আন্দোলন-সংগ্রাম করে তা রক্ষা করেছে। এখন দ্বিতীয় নিলামবাজার তৈরির কথা বলে সুকৌশলে চট্টগ্রামের বাজারকে নিষ্ক্রিয় করার চেষ্টা হচ্ছে। এটি হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত । চট্টগ্রামবাসী এটাও প্রতিহত করবে।’নাসিরউদ্দিন জানান, গ্রামগঞ্জে পণ্য উ ৎ পাদিত হলে সেটার বেচাকেনা চলে একটি নির্দিষ্ট বাজারে, যেখানে ক্রেতা-বিক্রেতা উভয়ের সুবিধা রয়েছে। নির্ধারিত বাজারের বাইরে পণ্য বিক্রি করতে হলে হয় ক্রেতার, না হয় বিক্রেতার অসুবিধা হবে। এতে সার্বিকভাবে পণ্যের বেচাকেনার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, শ্রীমঙ্গলে চা উ ৎ পাদন বেশি, এটা ঠিক। কিন্তু চা রাখা (ওয়্যার হাউস), সমুদ্র-নদী, সড়ক ও রেলপথে পরিবহনের সুযোগ-সুবিধা এবং নগদ কিংবা চেকে অর্থ লেনদেনের যে সুবিধা চট্টগ্রামে রয়েছে, সেটা কোনো দিন শ্রীমঙ্গলের মতো উপজেলা সদরে তৈরি করা সম্ভব হবে না। এ কারণে বড় বড় ক্রেতা-বিক্রেতা কেউ শ্রীমঙ্গল যাবেন না।নাসির উদ্দিনের মতে, যাঁরা শ্রীমঙ্গলে নতুন বাজার সৃষ্টির চেষ্টা করছেন, তাঁরা কার্যত চট্টগ্রামের বাজার নষ্ট এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামের গুরুত্ব কমানোর চেষ্টা করছেন। এটা শুধু চা-শিল্পের জন্য নয়, বরং গোটা চট্টগ্রামের বিরুদ্ধে কিছু লোকের ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।