দ্বীন ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বীন ইসলাম স্মৃতি সংসদ আয়োজিত টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত খেলা সম্প্রতি চট্টগ্রাম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় নজির আহমদ স্মৃতি সংসদ প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯ উইকেটে ৮০ রান করে। জবাবে দেওয়ান বাজার বাগানবাড়ী একাদশ ১০ ওভারে সব উইকেট হারিয়ে ৪৩ রান করে। নজির আহমদ স্মৃতি সংসদ ৩৭ রানে জয়লাভ করে। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাকলিয়া ওয়ার্ড বিএনপির নেতা একেএম জাফরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আবদুল হান্নান, কাজী এয়াছিন, মিয়া খান, ওসমান গণি, আবদুল হামিদ, মো. কিরণ, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।