চলতি সংখ্যা প্রজন্ম ডট কম যখন প্রেসে যাচ্ছিল তখন খবর এলো প্রযুক্তি জগতের ‘দ্য গ্রেট’ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল ইনকরপোরেটেডের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস আর নেই। পুরো নাম স্টিভেন পল জবস। ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এ প্রযুক্তিবিদ ও উদ্যোক্তা চলে গেলেন মাত্র ৫৬ বছর বয়সে। নানা ধরনের জনপ্রিয় সব প্রযুক্তিপণ্য তৈরির মাধ্যমে প্রযুক্তিজগতের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে থাকা অ্যাপলের প্রধান নির্বাহী পদ থেকে কিছুদিন আগেই পদত্যাগ করেছিলেন স্টিভ। বর্ণাঢ্য জীবনের নানা ধরনের সমস্যা আর আধুনিক চিন্তা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে চলেছেন তিনি। তাঁর জীবনের উল্লেখযোগ্য কিছু বিষয় নিয়ে সংক্ষিপ্ত এ আয়োজন৩ জানুয়ারি ১৯৭৭: স্টিভ জবস ও স্টিভ ওয়াজনিকের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাপল ইনকরপোরেটেডের যাত্রা শুরু।৫ জুন ১৯৭৭: প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অ্যাপলের কম্পিউটার বাজারে আসে প্লাস্টিক বক্সের মাধ্যমে।২৪ জানুয়ারি ১৯৮৪: অ্যাপলের তৈরি প্রথম গ্রাফিক্যাল সুবিধার ইন্টারফেসসমৃদ্ধ ছোট কম্পিউটার ম্যাকিনটোশ বাজারে আসে।১২ সেপ্টেম্বর ১৯৮৫: অ্যাপলের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন স্টিভ এবং সাত কোটি ডলার মূলধন নিয়ে চালু করেন নেক্সট কম্পিউটার নামক প্রতিষ্ঠান।৩ ফেব্রুয়ারি ১৯৮৬: বিশ্বখ্যাত অ্যানিমেশন স্টুডিও পিক্সার কিনে নেন স্টিভ।২৯ নভেম্বর ১৯৯৫: পিক্সার অ্যানিমেশন স্টুডিও থেকে মুক্তি পায় জনপ্রিয় অ্যানিমেশন ছবি টয় স্টোরি, যা আয় করে ১৯ কোটি দুই লাখ ডলার।১০ ডিসেম্বর ১৯৯৬: স্টিভ অ্যাপলে চলে আসেন উপদেষ্টা হিসেবে এবং অ্যাপল নেক্সট কম্পিউটার কিনে নেয় ৪২ কোটি নয় লাখ ডলারে।১০ নভেম্বর ১৯৯৭: অনলাইনে অ্যাপল স্টোর চালু হয়, যেখান থেকে আগ্রহীরা অনলাইনে অ্যাপলের পণ্য কেনার সুযোগ পায়।৬ মে ১৯৯৮: আইম্যাক অবমুক্ত করা হয়। পরে আগস্ট মাস থেকে বাণিজ্যিকভাবে বাজারে আসে আইম্যাক।৯ জানুয়ারি ২০০১: গান শোনার জন্য ম্যাক ব্যবহারকারীদের জন্য চালু হয় আইটিউনস সুবিধা।২৪ মার্চ ২০০১: চিতা কোড নামের প্রথম ম্যাক ওএস এক্স নামের অপারেটিং সিস্টেম চালু।১৯ মে ২০০১: ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রথম দোকান চালু।২৩ অক্টোবর ২০০১: গান শোনার যন্ত্র আইপড বাজারে আসে। আসার পরেই একই মাসে আইপড বিক্রি হয় ৩০ কোটি!২৮ এপ্রিল ২০০৩: যুক্তরাষ্ট্রে আইটিউনস মিউজিক স্টোর চালু হয়। গত বছর পর্যন্ত এ দোকান থেকে অ্যাপল এক হাজার কোটি গান বিক্রি করে! চলতি বছরের জুন পর্যন্ত আইটিউনে ক্রেডিট কার্ডধারী ব্যবহারকারী ২২ কোটি পাঁচ লাখ!১ আগস্ট ২০০৪: অগ্ন্যাশয় ক্যানসার থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করেন স্টিভ।১১ জানুয়ারি ২০০৫: আইপড শ্যাফল বাজারে আসে।৭ সেপ্টেম্বর ২০০৫: বাজারে আসে আইপড ন্যানো।৯ জানুয়ারি ২০০৭: বাজারে আসে অ্যাপলের তৈরি আইফোন। বাজারে এসেই আলোড়ন সৃষ্টিকারী আইফোন চলতি বছরের মার্চ পর্যন্ত বিক্রি হয় ১০ কোটি আট লাখ।৫ সেপ্টেম্বর ২০০৭: বাজারে আসে আইপড টাচ।১৫ জানুয়ারি ২০০৮: বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ কম্পিউটার ম্যাক বুক এয়ার বাজারে আসে। পাশাপাশি চালু হয় অ্যাপ স্টোর থেকে আইটিউনস হালনাগাদ সুবিধা। চলতি বছরের অক্টোবর নাগাদ অ্যাপ স্টোর থেকে এক হাজার ৮০০ কোটি অ্যাপ নামানো হয়।১৪ জানুয়ারি ২০০৯: চিকিৎসাগত কারণ দেখিয়ে ছয় মাসের ছুটিতে যান স্টিভ।২৭ জানুয়ারি ২০১০: বাজারে আসে আইপ্যাড। আইফোনের পর আবার একবার বাজারে আলোড়ন সৃষ্টিকারী আইপ্যাড বাজারে আসার প্রথম সপ্তাহেই বিক্রি হয় পাঁচ লাখ!২ মার্চ ২০১১: আইপ্যাড টু বাজারে আসে। মেডিকেল ছুটির পর হঠাৎ করেই এসে স্টিভ জবস আইপ্যাড টু অবমুক্ত করেন।৬ জুন ২০১১: অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস সম্মেলনে মূল প্রবন্ধ পড়েন। এটিই জবসের শেষ অনুষ্ঠান।২৪ আগস্ট ২০১১: অ্যাপলের প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন জবস এবং চেয়ারম্যান হিসেবে থাকেন।সিনেট ও সিডনি মর্নিং অবলম্বনে নুরুন্নবী চৌধুরী