দ্য দ্য কেয়ারটেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলবাঁশবাগানের মাথার ওপর পেতেছিল ফাঁদ ঠিক,মাগো, আমার কেয়ারটেকার সরকার সাংঘাতিক!তত্ত্বাবধায়ক শুনলে এ কী—চোখের সামনে জোনাক দেখি!ভুলের দ্বন্দ্বে ঘুম আসে না, আঁধার চতুর্দিক,মাগো, আমার কেয়ারটেকার সরকার সাংঘাতিক!বিরোধী দলসংবিধানে তত্ত্বাবধায়ক কেন না রাখো?কেয়ারটেকার শুনলে কেন মুখটি তুমি ঢাকো?ভোট প্রসঙ্গে আসি যখন,নিরপেক্ষতার প্রশ্ন তখন—তত্ত্বাবধায়ক প্রশ্নে কেন ‘ইয়েস’ বলো নাকো,হরতাল ডাকি, তবু সরকার চুপটি কেন থাকো?এক দল জনগণদুরভিসন্ধি এঁটেছিল উপদেষ্টার দল,ষড়যন্ত্রে ঘোলা হলো ক্লিন মিনারেল জল!নির্দলীয় লোকের ফাঁকে,ক্ষমতালোভী লুকিয়ে থাকে,দিস না তারে চান্স আবারও, হবে খারাপ ফল—গদি আঁকড়ে রাখতে করবে অত্যাধুনিক ছল!আরেক দল জনগণবলো না, কেয়ারটেকার আসবে আবার কবে?কাল যে আমায় ভোটকেন্দ্রে ভোটটি দিতে হবে।ওদের পক্ষে স্লোগান দিয়ে,মোরাও যদি লুকাই গিয়ে,তোমরা তখন একলা দেশে কেমন করে রবে?আমরাও নাই, ওরাও নাই, কেমন মজা হবে!যতীন্দ্রমোহন বাগচীর ‘কাজলা দিদি’ কবিতা অবলম্বনে