দ্য নিউ ডাকযোগে পাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি সুশিক্ষিত বেকার। দুই বছর ধরে চাকরি খুঁজছি। কোনো চাকরিই জুটছে না। ভাবছি, আপনার মতো হব, মানুষের সমস্যার সমাধান দেব। একটা চেম্বার খোলার কথাও ভাবছি। কিন্তু কীভাবে মানুষের সমস্যার সমাধান দেব, তা বুঝতে পারছি না। এই সমস্যার সমাধান চাই।
ফাহিম শাহরিয়ার, মাস্টারপাড়া, ফেনী
আপনার সমস্যা দুটি—প্রথমটা হলো আপনি বেকার, দ্বিতীয়টি হলো আপনি জানেন না মানুষকে কী সমাধান দেবেন। প্রথম সমস্যার সমাধান হলো, আপনি নিয়মিত রস+আলো পড়ুন, এটি একটি অত্যন্ত সম্মানজনক কাজ। বেকার লোক মাত্রই রস+আলো পড়ে এবং সমাজে রস+আলো পাঠক হিসেবে গর্ববোধ করে। দ্বিতীয় সমস্যার সমাধান হলো, আপনি প্রথমত মানুষের জন্য সমস্যা তৈরি করুন। যেমন আপনার বন্ধুর কাছ থেকে টাকা ধার নিন। কয়েক দিন যেতে না-যেতেই সে আপনার কাছে এসে এর সমাধান চাইবে। তখন টাকাটা ফেরত দিয়ে তার সমস্যার সমাধান করে দিতে পারবেন।