দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি কাউকে টাকা ধার দিলে কয়েক দিন পরেই সেটা ভুলে যাই! এ কারণে আমার কোটি কোটি টাকা বন্ধুবান্ধব ও আশপাশের লোকজন মেরে দিয়েছে। এখন আমাকে বলুন, সবাইকে টাকা ধার দিয়ে কীভাবে মনে রাখব?
কামাল, বিশ্বনাথ, সিলেট
 এই সমস্যা আগে ব্যাংকের মতো বড় বড় প্রতিষ্ঠানের ছিল। এখন দেখছি সেটা ব্যক্তিগত সমস্যায় পরিণত হয়েছে। ঘাবড়ানোর কিছু নেই। এই জন্য আগে আপনার সব টাকা মানুষকে দিয়ে নিজেকে শূন্য হতে হবে। কারণ, শূন্য না হলে আপনি টাকা ধার দিতেই থাকবেন এবং সেটা ভুলেও যাবেন। এ ক্ষেত্রে আপনি আমার কাছে আপনার সব টাকা রাখতে পারেন।

বিস ভাইয়া, আমার মা একজন পাত্র খুঁজছেন। পাত্রটা হতে হবে একজন সম্পাদক। তিনি আরও হবেন শিক্ষিত ও ভদ্র। অনেক মানুষের চিঠির জবাব দেবেন এবং হবেন কর্মঠ। আপনি কি এমন কোনো পাত্র সম্পর্কে জানেন?
মোহাম্মদ খান, বেড়া, পাবনা
 আপনার মাকে জানাবেন, আমি এই রকম অনেক পাত্রের সম্পর্কে জানি। এই রকম কিছু পাত্র আছে, যেগুলো বেশ এয়ারটাইট। কিছু পাত্র আছে স্বচ্ছ। কিছু আছে ফুড গ্রেড প্লাস্টিকের। কিছু আছে সাধারণ প্লাস্টিকের তৈরি। ধাতব পাত্রও আছে। আপনার মাকে নিয়ে স্থানীয় কোনো পাত্রের দোকানে গেলেই এমন অনেক পাত্র পাবেন।