দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য নিউ ডাকযোগে পাওয়া
দ্য নিউ ডাকযোগে পাওয়া

বস, আমি একজন লোকাল জুনিয়র সমস্যা সমাধানবিদ। নির্ধারিত ফির বিনিময়ে বিভিন্নজনের সমস্যা সমাধান দিতাম। কিন্তু আপনি যেদিন বিনা খরচায় সমাধান দেওয়ার ঘোষণা দিয়েছেন, সেদিন থেকে আমার ব্যবসায় লালবাতি জ্বলে উঠেছে। আমার চেম্বারে এখন আর কেউ আসছে না। খুব অর্থকষ্টে আছি। এখন আমি কী করব?
মো. জাহাঙ্গীর আলম, বিশ্বনাথপুর, গৌরীপুর, ময়মনসিংহ

এই ব্যাপার! এটা কোনো সমস্যা হলো! আপনি অন্য ব্যবসা শুরু করুন। সেই ব্যবসাও আপনার হাতের নাগালের মধ্যে আছে। আপনার ব্যবসায় যে লালবাতি জ্বলছে, আপনি ওগুলো বিক্রি করা শুরু করুন। নতুন লালবাতির ব্যবসা! ব্যবসাটা ঠিকমতো চালাতে পারলে টাকায় কিন্তু লালে লাল হয়ে যাবেন!