দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বি.স. ভাইয়া, আমি সব সময় শুধু ধরা খাই, যেমন—শেয়ারবাজারে টাকা রেখে ধরা খেলাম, এমএলএম বিজনেস করে ধরা খেলাম, পরীক্ষায় ফেল করে ধরা খেলাম, কারও পরামর্শ শুনে ধরা খাওয়াসহ আরও অনেক ধরনের ধরা আমি রেগুলার খেয়ে যাচ্ছি। ধরা খেতে খেতে জীবনটাই ধরা জীবন হয়ে গেছে। কী করি বলুন তো? আবার এমন যেন না হয় যে আপনার কাছে পরামর্শ চেয়ে ধরা খেলাম!
ফয়সাল, উত্তর মুগদা, ঢাকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যেখানে খাওয়াদাওয়া নিয়ে বিশেষ চিন্তিত, সেখানে আপনি রেগুলার খেয়ে যাচ্ছেন শুনে বেশ আরাম লাগছে। তবে মনে রাখবেন, কোনো কিছুই বেশি খাওয়া উচিত না। পরে সেটা পিঠে সইতে হবে। কথায় আছে না—পেটে খেলে পিঠে সয়। সুতরাং আমার মনে হয়, আপনার এখন পিঠের ব্যায়াম শুরু করা উচিত। এর মধ্যে যা যা খেয়েছেন, সেগুলোও কিছুদিনের মধ্যে পিঠেই সইতে হবে। আর এ পর্যন্ত আমার কাছে পরামর্শ চেয়ে খালি হাতে কেউ ফেরেনি। সবাই কিছু না কিছু খেয়েছেই।