দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বি.স. ভাইয়া,
একটা ব্যাপারে খুব দুশ্চিন্তাগ্রস্ত! ইদানীং আমার ঘুমও হচ্ছে না। এ বছরই আমার স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ হবে। কিন্তু তারপর কী করব? চাকরি পাওয়ার তো সম্ভাবনা কম। সৃজনশীল কিছু, যেমন ধরুন রস+আলোর বিভাগীয় সম্পাদনাজাতীয় কিছু করতে পারলে ভালো হতো। কিন্তু সবই তো আপনার ওপর নির্ভর করছে। আপনি যদি আপনার পদ থেকে সরে না দাঁড়ান, তাহলে আমার কী হবে, ভাইয়া!
শায়লা ইয়াসমিন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী

 আপনার প্রধান সমস্যা আসলে ভবিষ্যতে ‘কী করবেন’ তা নয়। আপনার সমস্যা হলো আগাম বেকারত্ব আতঙ্ক। এ কারণে প্রথমেই এর চিকিৎসা প্রয়োজন। চিকিৎসার জন্য আপনাকে কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত হতে হবে। শুধু যুক্ত হলে চলবে না, ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হবে। তাহলে কমপক্ষে ৪০ বছর বয়স পর্যন্ত ছাত্রত্ব কায়েম থাকবে আপনার। শিক্ষার্থী জীবনে নিশ্চয়ই নিজেকে বেকার বলে দাবি করবেন না? আর ছাত্রসংগঠনে যোগ দিলে ভবিষ্যতে ‘কী করব’—এটা নিয়ে দুশ্চিন্তা করারও কিছুই নেই। আর এ পেশাটা দারুন সৃজনশীলও বটে।