দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমি দেখতে-শুনতে ভালো। হালকা-পাতলা নাচ, গানও পারি। ছোটবেলা থেকেই স্বপ্ন—আমাকে একদিন টিভিতে দেখা যাবে। অর্থাৎ আমি টিভিতে অভিনয় করতে চাই। এ জন্য কী করতে হবে?
টুকটুকি, ফরিদপুর
 আপনি দেখতে-শুনতে ভালো। নাচ-গানও জানেন; কিন্তু অভিনয় জানেন কি না তা বলেননি। যা হোক, টিভিতে অভিনয়ের জন্য যে অভিনয় জানা থাকতে হবে, এমন কোথাও লেখা নেই। আজকাল যাঁরা অভিনয় জানেন না, তাঁরাই বরং টিভিতে ভালো করছেন। সবচেয়ে ভালো হয়, আপনি যদি জি বাংলার সিরিয়ালের দর্শক হন। তবে এর জন্য কার সঙ্গে যোগাযোগ করবেন, তা আমরা বলতে পারছি না। তাই খুব কষ্ট করতে না চাইলে আপনার বাসার টিভির পর্দাটা ভেঙে টিভির পেছনে গিয়ে দাঁড়ান এবং অভিনয় করুন। আপনার সাধ পূরণ হবে।