দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আমার সমস্যা হলো হাসি। সামান্য হাসির কিছু দেখলে বা শুনলে হাসি থামতেই চায় না। সেদিন রাস্তায় হাঁটার সময় হঠাৎ আছাড় খেলাম। সবাই আমাকে দেখে হাসতে লাগল। আমিও হাসতে লাগলাম সবার সঙ্গে। মোটকথা কিছুতেই হাসি কন্ট্রোল করতে পারছি না। প্লিজ, একটা সমাধান দিন!
লোপা
মেহেরপুর
 হা হা হা! অত্যন্ত গুরুগম্ভীর একটি সমস্যা! হা হা হা! আপনি একটি রামগরুড়ের ছানা পালুন। রামগরুড়ের ছানারা কখনোই হাসে না, ছানাটিকে দেখে দেখে প্র্যাকটিস করলে উপকার মিলতে পারে। আর তা না হলে নিয়মিত ফ্রিজের ভেতরে মুখ ঢুকিয়ে রেখে ঠোঁট ফাটিয়ে ফেলুন। ঠোঁট ফাটলে হাসা কঠিন হয়ে যাবে। তা-ও না পারলে প্রতিদিন দেশের খবরাখবর রাখুন। হা হা হা!