দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রতি রাতে স্বপ্ন দেখি, আমি অনেক টাকাপয়সার মালিক হয়ে গেছি। আমার চারপাশে শুধু টাকা আর টাকা! আরও দেখি অস্কার ও নোবেল জিতে গেছি! মানুষ আমাকে সম্মানে ভাসিয়ে দিচ্ছে। তখন না আমার আর ঘুম থেকে উঠতে মন চায় না। কিন্তু হায়! ঘুম থেকে উঠতেই দেখি, আমার টাকাপয়সা, অস্কার, নোবেল—কোনো কিছুই নেই! এখন আমি কী করব?
হারুন অর রশীদ, মাদারগঞ্জ, জামালপুর
 আপনি এখন আবার ঘুমাবেন। ঘুমানোর পর স্বপ্ন দেখবেন। তবে ঘুমানোর আগে অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনিকে পাশে রেখে ঘুমাবেন। স্বপ্নে দেখামাত্রই আপনার সব টাকাপয়সা, অস্কার, নোবেলের মেডেল তাঁদের হাতে তুলে দেবেন। তবে ঘুম ভাঙার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনি যদি জিজ্ঞেস করে, ‘এত টাকা পেলেন কোথায়? বা এই অস্কার, নোবেলের মেডেল কার কাছ থেকে মেরে দিয়েছেন?’ তখন কী করবেন? নির্ঘাত জেলে যেতে হবে। তাই সঙ্গে সঙ্গে আবার ঘুমিয়ে পড়বেন!