দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার খেলে ক্ষুধা লাগে না, ঘুমালে চোখে দেখি না। স্ত্রী পাশে থাকলে টেনশনে থাকি, ব্লাড প্রেশার বাড়ে। এক চিঠির মধ্যে এত সমস্যার কথা বলাও মুশকিল। এটাও একটা সমস্যা। সামনাসামনি হলে অনেক কথা বলতে পারতাম। দয়া করে সমাধানের মাধ্যমে সমস্যাগুলো নিরাময় করে দেবেন।গোলাম কবিরপীরগঞ্জ, রংপুর আপনার একটা সমস্যাও দেখি নতুন নয়। পুরোনো সমস্যা যখন এত দিনেও ঠিক হয়নি, ওগুলোকে আর সমস্যা না ভাবাই ভালো। ঘুমালে চোখে না দেখা এবং খেলে ক্ষুধা না লাগা আসলে একটা জাতীয় সমস্যা। এ জন্য অনেক পুরোনো একটা চিকিৎসা আছে, কিন্তু সেটা সামনাসামনি বলতে হবে। আর দ্বিতীয় সমস্যাটিও কমন। শুনে খুশি হবেন, এ দেশের বেশির ভাগ স্বামীই স্ত্রী পাশে থাকলে টেনশনে থাকেন। আপনি অন্য কারও স্ত্রীর পাশে গিয়ে দেখতে পারেন। আমার সমস্যা হচ্ছে, রস+আলোতে লেখা পাঠালে পরবর্তী সংখ্যায় সেগুলো অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পাই না। এরপর শুরু হয় টেনশন। টেনশনে এরপর পুরো সপ্তাহই আর ঘুমাতে পারি না। কী করি, বলুন তো?মো. জাহাঙ্গীর আলমবিশ্বনাথপুর, গৌরীপুর, ময়মনসিংহ প্রথমত রস+আলোতে লেখা পাঠানো বন্ধ করে দিন। লেখা পাঠানো বন্ধ করার পরও যদি দেখেন সমস্যা রয়ে গেছে, তাহলে রস+আলো পড়া বন্ধ করে দিন। তার পরও যদি সমস্যা থেকে যায়, তাহলে এমন কোথাও থেকে কিছুদিন ঘুরে আসুন, যেখানে রস+আলো পাওয়া যায় না।আমাদের একটি বাড়ি লোনের ওপর। আপনাদের সাহায্য চাই। আপনারা যদি কোনো ডেভেলপার কোম্পানিকে পাঠাতে পারেন, তাহলে আমার বিল্ডিংটি বেঁচে যায়। কারণ, প্রচুর লোন হয়ে গেছে। তাই আপনাদের সাহায্য একান্ত কামনা করছি।কান্তা খান মানুষ মাটির ওপর বাড়ি করে আর আপনারা লোনের ওপর আস্ত বাড়ি করে ফেলেছেন! যা-ই হোক, এই চিঠি প্রকাশিত হওয়ার পর নিশ্চয় কোনো ডেভেলপার কোম্পানির চোখে পড়বে! আর ওরা কিন্তু লোনের ওপর শুধু বাড়ি নয়, বাড়ি-গাড়ি সবই বানাতে ওস্তাদ। সুতরাং, টেনশন করবেন না। জীবনে বাড়িই সবকিছু নয়।