দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইদানীং সন্ধ্যার পর থেকে আমার শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ দেখতে বসলে শরীরে কাঁপুনি ধরে যায়। প্রাথমিকভাবে কয়েক দিন মাথায় প্রচুর পানি ঢালা হয়েছে। নাপাও খেয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। আমার রোগ ও এর প্রতিকার সম্পর্কে জানালে খুশি হব।
জুলফিকার আরমান
হাতিরপুল, ঢাকা
 প্রথমেই বলে নেওয়া ভালো, আমরা চিকিৎসক নই। তার পরও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যা বোঝা গেল, তা হলো আপনি একটি বিশেষ জ্বরে আক্রান্ত। জ্বরের নাম বিশ্বকাপ-জ্বর। এই জ্বরের ভাইরাসের নাম ফুটবল। অত্যন্ত দ্রুত সংক্রমণশীল এই ভাইরাসে আক্রান্ত হলে কমপক্ষে এক মাস ভুগতেই হবে। তবে খুব দ্রুত সেরে উঠতে চাইলে ওষুধে কাজ হবে না। আপনি বরং ফুটবল বিশ্বকাপ দেখা বাদ দিন, কাজে দেবে।