দ্য নিউ ডাকযোগে পাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনেই নির্বাচন। কিন্তু আমাদের এলাকায় তো নির্বাচনের কোনো আবহাওয়া বিরাজ করছে না! এমনকি দেয়ালে কোনো পোস্টার নেই, মাইকিং নেই, কেউ ভোট চাওয়ার জন্য বাসায় আসছে না! কেমন জানি বেমানান লাগছে সবকিছু। এর ফলে আমাদের পাড়ার এক প্রচারক ভাই কর্মহীন হয়ে গেছেন। তিনি এবার রিকশায় চেপে, মাইক নিয়ে ‘অমুক ভাইয়ের’ জন্য ভোট চাইতে পারছেন না! নির্বাচনের এই মৌসুমে তিনি কী করতে পারেন?
রাকিব হাসান, সিলেট
প্রচারক ভাইদের এই কর্মহীনতা এখন সারা দেশে বিরাজমান। তাদের অতিদ্রুত নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা সরকারের জরুরি কর্তব্য বলে আমরা মনে করি। তবে সরকারের আশায় বসে না থেকে প্রচারক ভাইকে বলুন স্বাবলম্বী হতে। এ ক্ষেত্রে তিনি প্রাকৃতিক ও কৃত্রিম ফুলের ব্যবসায় সফল হবেন বলেই আমাদের বিশ্বাস। কারণ, নির্বাচন-পরবর্তী সময়ে নতুন সাংসদদের বরণ করে নিতে ফুলের বিকল্প কিছুই হয় না।