দ্য নিউ ডাকযোগে পাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার সমস্যাটা ঠিক কতটা জটিল, তা বুঝতে পারছি না। একটা ফান ম্যাগাজিনের প্রতি ইদানীং মাত্রাতিরিক্ত দুর্বল হয়ে পড়েছি। তার প্রচ্ছদ, প্রতিটা পৃষ্ঠা, এমনকি বিজ্ঞাপনও আমার ভালো লাগে। কিন্তু সে আমাকে ততটা পছন্দ করে না। মাঝে মাঝে দূরেও ঠেলে দেয়! এর সমাধান চাই।
মাহবুবা শারমিন, কালকিনি, মাদারীপুর
সমস্যা অতি জটিল! বড় ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়—এটার প্রমাণ স্বয়ং আপনি। দুর্বলতা কাটানোর জন্য বেশি বেশি করে খাওয়াদাওয়া করুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ট্যাবলেটও খেয়ে দেখতে পারেন। আর এসবে কাজ না হলে নিকটস্থ হাসপাতাল থেকে অ্যান্টি-ফান ম্যাগাজিন টিকা নিতে পারেন।