দ্য নিউ ডাকযোগে পাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ভালো নেই! ভালোবাসা দিবস উপলক্ষে বান্ধবী একটি শাড়ি চেয়েছে। রস+আলোর সবজান্তা সমীপেষু বিভাগের সেরা প্রশ্নকারী হিসেবে কিছু টাকা পেয়ে ভেবেছিলাম ওকে শাড়ি কিনে দেব। কিন্তু এই বাজারে কি এত কম টাকায় ভালো শাড়ি মেলে? দয়া করে এর একটা সমাধান দিন।
এম এন সালেহ বায়েজীদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

 আপনি একটি বৈশ্বিক সমস্যায় আক্রান্ত। বিশ্বের অগুনতি প্রেমিকের মতো আপনিও ভালোবাসা দিবসের জাঁতাকলে পড়ে গেছেন। তবে আপনার সমস্যা আরও ঘনীভূত হয়েছে অর্থনৈতিক সমস্যার কারণে। অবশ্য এটাও একটা বৈশ্বিক সমস্যা। তাই আপনার জন্য বৈশ্বিক সমাধানই প্রযোজ্য। এ ক্ষেত্রে আপনাকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিতে হবে। সবজান্তা সমীপেষু বিভাগের সেরা প্রশ্নকারী হয়ে থাকলে আপনি পেয়েছেন ১০০ টাকা। এই ১০০ টাকা দিয়ে আপনি কমপক্ষে ১৮টি মুরগির ডিম পাবেন। এই ডিমগুলো বাসায় এনে বিশেষ তাপমাত্রায় রেখে ফুটানোর ব্যবস্থা করুন। তারপর মুরগির ছানা বের হলে পেলে-পুষে বড় করুন। ১৮টি মুরগি বিক্রি করলে আপনি একটি ছাগল কেনার মতো টাকা আয় করতে পারবেন। তারপর ওই ছাগল বাচ্চা দিলে, সব বেচে একটা গরু কিনতে পারবেন। তারপর গরু বাচ্চা দিলে বাজারে বেচলে একটি ভালো শাড়ি কেনার মতো যথেষ্ট টাকা আসবে আপনার হাতে। ধন্যবাদ।