দ্য ব্যাম্বো কালচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 এই যে ভাই, আপনি কি বাঁশের কারবার করেন? জি না। তাহলে এতগুলো বাঁশ নিয়ে বসে আছেন যে?  আছে, একটা বিশেষ কাজ আছে। ওহ! আপনি কি তাহলে আরেকটা বাঁশের কেল্লা তৈরির কথা ভাবছেন? না, না, ওই রকম কিছু না। অন্য রকম একটা কাজ আছে। তাহলে কি কোনো লাঠিয়াল বাহিনী তৈরির কথা ভাবছেন? এই জমি-টমি দখল... না রে ভাই। আমাকে দেখে কি এই রকম মনে হয়? না না স্যরি। আসলে আপনি বিষয়টা বলে ফেললেই পারেন, এতগুলো বাঁশ দিয়ে আপনি করবেনটা কী?  শোনেন, এতগুলো বাঁশ আড়াই বছর ধরে জমাইছি। আগামী আড়াই বছরে আরও কিছু বাঁশ জমবে। এরপর সব কটা বাঁশ দুই বছর পর একসাথে ফেরত দিমু। ২০ বছর ধরে এটাই তো করে আসছি।ডাকযোগে পাওয়ামতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ীবি.স. ভাইয়া, আমি বোধহয় আর বাঁচবো না। এতে আমার কোন দুঃখ নাই। কিন্তু আমার হবু স্ত্রীর জন্য মায়া হয়। তার কী হবে?জহির উদ্দিন লস্করকুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। দুনিয়া থেকে যখন যেতেই হবে তখন আর এত মায়া রেখে কী লাভ! বরই আশাবাদী হইয়া খাতা কলম লইয়া, বি.স. ভাইয়ার কাছে লিখিতে বসিয়া গেলাম। রমজান আসিয়া গিয়াছে। আর রমজানে আমাদের পরান পাখিও বাহির হইবার যোগার। কেনো? কেনো আবার! বাজারে জিনিসপত্রের যে ঊর্ধমূল্য! যে গতিতে আমাদের দেশে জিনিসপত্রের দাম বাড়ে সেই গতিতে একখানা রকেট পাঠালে বোধকরি এতদিনে শনিগ্রহে গিয়ে পৌঁছে যেতো! বি.স. ভাইয়া, এই গতিকে কি কোনভাবে কাজে লাগানো যায় না?আশরাফুল আলমআনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। অবশ্যই এই গতিকে কাজে লাগানো যায়। কিন্তু সমস্যা হচ্ছে এই গতিকে কাজে লাগানোর কথা ভাবলে সবার আগে আবার বাজারের কথা মাথায় আসে। বোধহয় গতি কাজে লাগাতে গিয়েই বাজারের আজকের এই দশা!ভাইয়া আমার বৃহস্পতি এখন তুঙ্গে। চারপাশ থেকে প্রচুর প্রেমের অফার আসছে। যাদের হূদয় এ বর্ষাতেও শুকিয়ে মরুভূমি তারা অতিসত্ত্বর আমার সঙ্গে দেখা করতে পারেন। তবে হালকা রিস্ক আছে! প্রেম বিষয়ক ব্যাপার তো!সোহেল নওরোজবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। এই দ্রব্যমূল্যের ঊর্ধগতির দিনে কারো বৃহস্পতি তুঙ্গে শুনে হিংসাই লাগছে। যাইহোক, ছেপে দিলাম। এবার ঠেলা বুঝুন।