দ্রুত গতির রাইটার, দীর্ঘ সময় ডেটা সংরক্ষণের সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি বাজারে এসেছে আসুস ব্র্যান্ডের (বিডবিউ-১৬ডি১এইচটি মডল) ব্লু-রে রাইটার। এটি সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন রাইটার। এই রাইটারটির মাধ্যমে ডিস্কে সর্বোচ্চ ১২৮ গিগাবাইট ডেটা সংরক্ষণ করা যায়। এতে এম-ডিস্ক ফিচার থাকায় প্রয়োজনীয় ছবি বা ডেটা এক হাজার বছরেরও বেশি সময় ধরে ডিস্কে সংরক্ষণ করা যাবে। রাইটারটির ই-গ্রিন ফিচার ৫০ ভাগ পর্যন্ত বৈদ্যুতিক শক্তির অপচয় রোধ করে। এর পাসওয়ার্ড নিয়ন্ত্রিত এনক্রিপশন ফিচারটি অননুমোদিত ব্যক্তি থেকে ডিস্কের ডেটাকে সুরক্ষিত রাখে। এ ছাড়া অত্যাধুনিক এই রাইটারটি ব্লু-রে থ্রিডি এবং ম্যাজিক সিনেমা প্রযুক্তি সমর্থন করে। এর দাম রাখা হয়েছে আট হাজার ৫০০ টাকা।
বাজারে এসেছে ডেল ব্রান্ডের অপটিপেক্স (৩০১০এমটি মডল) ব্রান্ড পিসি। ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন এই ডেস্কটপ কম্পিউটারে রয়েছে সাড়ে ১৮ ইঞ্চি এলইডি মনিটর, চার গিগাবাইট র‌্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। এ ছাড়াও রয়েছে ডিভিডি রাইটার, ইউএসবি কিবোর্ড এবং ইউএসবি মাউস। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ এর দাম পড়বে ৩৯ হাজার ৫০০ টাকা।
এদিকে, সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বাজারে এসেছে লেনোভোর আইডিয়াপ্যাড (জি ৪০০ মডেল) ল্যাপটপ। ১৪ দশমিক এক ইঞ্চি পরিমাপের ডিসপ্লের এই ল্যাপটপটিতে রয়েছে ৫০০ মেগাবাইট হার্ডডিস্ক, ডলবি হোম থিয়েটার ফিচারের এইচডি অডিও, বিল্ট-ইন স্পিকার, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম প্রভৃতি। ল্যাপটপটির দাম রাখা হচ্ছে ৪৮ হাজার টাকা। নিজস্ব প্রতিবেদক।