দড়ি ছিঁড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের সকাল। বড় একটি মাঠে একটি খাসি বাঁধা। কুয়াশা যখন একটু একটু করে কমতে শুরু করেছে তখন চারদিক স্পষ্ট হয়ে উঠছিল। খাসিটি দেখতে পেল, মাঠের অপর প্রান্তে বকরিজাতীয় একটি প্রাণী পায়চারি করছে। স্বভাবজাত বৈশিষ্ট্য থেকেই নায়কসুলভ মনোভাব নিয়ে যেই না মাঠের অপর প্রান্তে খাসিটি যেতে শুরু করেছে, অমনি দড়িতে টান পড়ল। দড়িটি ছিল একটি খুঁটির সঙ্গে বাঁধা। রাগে প্রথমে খুঁটিকেই একটি গুঁতো। তারপর এভাবে কিছুক্ষণ দড়ি নিয়ে টানাটানি। কিছুতেই কিছু হচ্ছে না। একপর্যায়ে দড়ি ছিঁড়তে সক্ষম হয়ে সোজা বকরি বরাবর দৌড়! দৌড়ে মাঠের অপর প্রান্তে গিয়ে বিস্ফোরিত চোখে দেখতে পেল, ওটি কোনো বকরি নয়। আসলে ওটি ছিল একটি পাঁঠা। পরের ঘটনা আর না-ই বললাম। জয়পাড়া, দোহার, ঢাকা।