ধন-সম্পদ রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ধনাঢ্য ব্যক্তি একবার একটি অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন, ‘আমি যেদিন প্রথম শহরে আসি, তখন আমার পকেটে ছিল এক টাকা। একদিন এক বৃদ্ধা আমাকে বললেন, “বেটা, তুই যদি তোর সব অর্থ আমাকে দিয়ে দিস, তোর মনের ইচ্ছা পূরণ হবে।” আমার কাছে এক টাকাই ছিল, আমি তাঁকে সেই টাকাটা দিয়ে দিলাম। ফলাফল, আজ আমি এই অবস্থানে...।’বক্তৃতা শেষে নিজের আসনে গিয়ে বসলেন লোকটি। এক বৃদ্ধা এসে তাঁকে বললেন, ‘বেটা, তুই যদি তোর সমস্ত অর্থ আমাকে দিয়ে দিস, তোর মনের ইচ্ছা পূরণ হবে!’১ম বন্ধু: মার্ক জাকারবার্গ কোটিপতি হতে পেরেছেন কেন জানিস?২য় বন্ধু: কেন?১ম বন্ধু: কারণ, তাঁর মা কখনো তাঁকে বলেননি, ‘সারা দিন খালি ফেসবুক, ফেসবুক আর ফেসবুক! তুই কিন্তু ফেসবুকের পেছনে অনেক সময় নষ্ট করছিস!’আলাদিনের প্রদীপ পেয়েছে রুস্তম। ঘষা দিতেই বেরিয়ে এল দৈত্য! ‘হু হো হা হা হা! আমি তোমার তিনটি ইচ্ছা পূরণ করব। কিন্তু একটা শর্ত আছে।’রুস্তম: কী শর্ত?দৈত্য: প্রতিটা ইচ্ছার সঙ্গে তুমি যা পাবে, তোমার শত্রুরা তার দ্বিগুণ পাবে।রুস্তম: রাজি। প্রথমত, আমাকে একটা দামি গাড়ি দাও।দৈত্য: এই নাও গাড়ি। তবে জেনে রেখো, তোমার শত্রুরা ইতিমধ্যে দুটো গাড়ি পেয়ে গেছে।রুস্তম: আমি এক কোটি টাকা চাই।দৈত্য: এই নাও, তোমাকে কোটিপতি করে দিলাম। জেনে রেখো, তোমার শত্রুরা এখন দুই কোটি টাকার মালিক।রুস্তম: আমার অনেক দিনের শখ, একটা কিডনি দান করব!শফিক সাহেব একজন কোটিপতি। দামি গাড়ি তাঁর। একদিন ট্রাফিক সিগন্যালে তাঁর গাড়ির পাশে এসে দাঁড়াল লক্কড়ঝক্কড় মার্কা একটা গাড়ি। পাশের গাড়ির ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে বলল, ‘তোমার গাড়িতে কি টেলিফোন আছে?’ শফিক সাহেব বললেন, ‘নিশ্চয়ই’।ড্রাইভার: হু। আমার গাড়িতেও আছে। আচ্ছা, তোমার গাড়িতে কি ফ্যাক্স মেশিন আছে।শফিক: আছে।ড্রাইভার: আমার গাড়িতেও আছে। আচ্ছা, তোমার গাড়ির পেছনে কি বিছানা আছে, আয়েস করে ঘুমানোর মতো?শফিক: না তো!ড্রাইভার: আমার গাড়িতে আছে।শফিক সাহেবের আঁতে ঘা লাগল। একটা লক্কড়ঝক্কড় গাড়িতে বিছানা আছে, আর তাঁর গাড়িতে নেই! এ হতে পারে না। দোকানে গিয়ে তিনি তাঁর গাড়ির পেছনে একটা সুন্দর দামি বিছানা বসিয়ে নিলেন। এবার এক হাত দেখে নেওয়া যাবে সেই পাগলা ড্রাইভারকে।একদিন শফিক দেখলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেই গাড়িটা। গাড়ির ভেতরে কিছু দেখা যাচ্ছে না। শফিক জানালায় টোকা দিলেন। সাড়া নেই। বেশ কয়েকবার টোকা দেওয়ার পর জানালা খুললেন সেই ড্রাইভার। লোকটার গায়ে একটা তোয়ালে জড়ানো। বিরক্ত ভঙ্গিতে বললেন, ‘কী চাই?’শফিক: দেখো, আমার গাড়িতে কি সুন্দর শোয়ার ব্যবস্থা করেছি।ড্রাইভার: ধুত! তোমার এই ফালতু কথা শোনার জন্য আমাকে গোসলখানা থেকে বের হতে হলো!স্টিভ জবস ও বিল গেটসের মধ্যে কথা হচ্ছিল।বিল গেটস: গতকাল একটু ব্যাংকে গিয়েছিলাম।স্টিভ জবস: কেন?বিল গেটস: একটা লোনের ব্যাপারে কথা বলতে।স্টিভ জবস: তাই নাকি? তা কত টাকা লোন দরকার তোমার।বিল গেটস: আমার না। ব্যাংকের দরকার!সংগ্রহ: মো. সাইফুল্লাহ