আর্জেন্টিনার মার ডেল প্লাটা শহরে অনুষ্ঠিত হয়ে গেল ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো রৌপ্য-পদক জিতে নিয়েছে বাংলাদেশের ধনঞ্জয় বিশ্বাস।গণিতের প্রতি ভালোবাসা ২০০৮ সালে। প্রথম যখন চট্টগ্রাম আঞ্চলিক অলিম্পিয়াডে অংশ নিই।গণিত নিয়ে মজার স্মৃতিআলাদাভাবে কোনো স্মৃতি নেই, তবে গণিত ক্যাম্পে অনেক মজার স্মৃতি আছে। আইএমওর মঞ্চে বাংলাদেশের পক্ষে প্রথম রৌপ্যপদক জেতার অনুভূতিঅনেক ভালো লেগেছে, সঙ্গে দেশের কথা, মা-বাবার ও সবার কথা মনে পড়েছে।গণিতের কোনো সমাধান যখন মিলতে চায় নাযখন অঙ্ক মিলতে চায় না, মাথা চেপে ধরে বসে থাকি।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখিল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও কাঁধের ব্যাগ।আমার আদর্শমুহম্মদ জাফর ইকবাল।ভালো গণিত জানতে দরকারচর্চা ও আত্মবিশ্বাস।প্রিয় গণিতবিদশ্রীনিবাস রামানুজান।সামনে যা করতে চাইগণিত ও জীববিজ্ঞানের ওপর উচ্চতর শিক্ষা।প্রিয় বইমুহম্মদ জাফর ইকবালের সব বই।সবচেয়ে বড় ভয় মাকড়সাভোলানাথ (লিখেছিল তিন চারে নব্বই), এর সঙ্গে দেখা হলে তাকে যা বলতাম?তিন চারে নব্বই? কও কি মিয়া...আলাদিনের দৈত্যের কাছে তিনটি চাওয়াআইনস্টাইনের সঙ্গে বসে চা খেতে চাইবঙ্গোপসাগরে দ্বীপ প্রতিটি গ্রামে গণিত অলিম্পিয়াড।সাক্ষাৎকার: বায়েজিদ ভূঁইয়া