ধনিয়ালাপাড়ায় গভীর নলকূপের মাধ্যমে পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের উত্তর পাঠানটুলী ওয়ার্ডের পশ্চিম ধনিয়ালাপাড়ার মাজারবাড়ি এলাকায় গভীর নলকূপের মাধ্যমে পানি বিতরণ কার্যক্রম ৪ জানুয়ারি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এ সময় উপস্থিত ছিলেন আবদুল মান্নান, হাজি ইয়াছিন, আবদুল হালিম, মো. মুহাম্মদ ইউসুফ, আবু তালেব, আনু মিয়া, আমির উদ্দিন, ইদ্রিস সেলিম, আবদুল মতিন, নূর আলম সর্দার, দিল মোহাম্মদ, মো. ফারুক, মো. হোসেন, আবদুল নূর, আবদুল আউয়াল, আবদুল মালেক প্রমুখ। এ ছাড়া কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান পোস্তার পাড় ও আসাদ আলী লেনে স্থাপিত দুটি গভীর নলকূপের পানি বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি।