ধন্যবাদ ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৭ বছর পর, সন্তান খুঁজে পেল তাঁর বাবাকে। আর কে দিল এই খোঁজ? ফেসবুক! অ্যান্ডি করবেটের যখন দুই বছর বয়স, তখন তাঁর বাবা-মা আলাদা হয়ে যান। অ্যান্ডি থেকে যান মায়ের সঙ্গে। বাবা গ্রাহাম করবেট একসময় হারিয়ে ফেলেন সন্তানের খোঁজ। এরপর কেটে যায় ৩৭ বছর। একদিন কী মনে করে যেন ৩৯ বছর বয়সী অ্যান্ডি ফেসবুকে গ্রাহাম করবেট লিখে অনুসন্ধান করলেন। প্রায় ১৫ জন গ্রাহাম করবেটের তালিকা থেকে একজনের ছবি দেখে অ্যান্ডির বুক কেঁপে উঠল! অ্যান্ডি ছোট্র একটা মেসেজ পাঠালেন। কদিন বাদেই এল উত্তর—‘হ্যালো সান’! ব্যস! ৩৭ বছর পর এক হলো পিতা-পুত্র।-ডেইলিমেইল