প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মচর্চা মানুষকে উদার ও সহনশীল করে। ধর্মানুশীলনের মাধ্যমে মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়। ধর্ম মনুষ্যত্বের উন্মেষ ঘটায়। লোহাগাড়ার বড়হাতিয়া মগদেশ্বরী কমপ্লেক্সের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি আয়োজিত ধর্মীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। অধরলাল নাথের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র নাথ। সম্মেলন উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অর্ধেন্দু বিকাশ রুদ্র। অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির কেন্দ্রীয় সভাপতি দীলিপ কুমার ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।