ধর্মপুর ইউনিয়ন পরিষদের কাজ চলছে ঝুঁকিপূর্ণ ভবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়ন পরিষদের কাজ চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় চার কক্ষের এই ভবন। ভবনের একটি কক্ষে ইউনিয়ন বীজাগার, একটিতে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তার কার্যালয় ও আরেকটিকে বানানো হয়েছে ইউনিয়ন ডাকঘর। অন্যটিতে চলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।সরেজমিনে দেখা গেছে, ইউনিয়ন পরিষদের কার্যক্রম যে কক্ষে চলে, সে কক্ষের বহু স্থানে ছাদের আস্তরণ খসে পড়েছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে বলে জানা গেছে। এতে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্রও নষ্ট হচ্ছে।ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মো. সেলিম উদ্দিন বলেন, ‘ভবনটি দীর্ঘদিনের পুরোনো। ধসে পড়ার ভয় নিয়েই এখানে কাজ করতে হয়। এ ছাড়া নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা গাদাগাদি করে এখানে কাজ করেন।’ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, ‘এ ভবনটি এখন পরিত্যক্ত ঘোষণা করা প্রয়োজন। তা ছাড়া পর্যাপ্ত আসবাবও নেই। কখন ছাদের আস্তরণ ধসে পড়বে, এ ভয় নিয়ে কাজ করা দুঃসাধ্য।’ ইউপি সদস্য মো. শিহাব উদ্দিন বলেন, ‘স্যাঁতসে্ঁতে ভবনে কাজ করার কারণে প্রায়ই অসুস্থ হয়ে পড়ি। ভবনের শৌচাগারও ব্যবহারের অনুপোযগী। পানির কোনো ব্যবস্থা না থাকায় ঝরনার পানি দিয়েই কাজ সারতে হচ্ছে।’ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মো. মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘ভবনটি পুরোনো, স্যাঁতসেঁতে এবং ঝুঁকিপূর্ণ। বৃষ্টি হলে ভবনের কক্ষে ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও জায়গার অভাবে এর পরিসর বড় করা যাচ্ছে না।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘ইউপি ভবন নির্মাণ ও সংস্কারের জন্য যতটুকু জায়গার প্রয়োজন, তা পাওয়া যাচ্ছে না। স্থানাভাবে ভবনটি হচ্ছে না। পর্যাপ্ত জায়গা পেলে সমস্যার সমাধান হয়ে যাবে।’ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘ধর্মপুর ইউনিয়ন পরিষদটি খুবই অবহেলিত। এটি অনেক ঐতিহ্য বহন করে আছে। দ্রুত এই ইউনিয়ন পরিষদের ভবনটি কমপ্লেক্স আকারে পুনর্নির্মাণ করা হবে।’