ধর্মপুর কমল কৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে মা-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মপুর কমল কৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে ২৬ আগস্ট মা–সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন ফারুকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য মো. ইউনুছ। বক্তব্য দেন মায়েদের পক্ষে আয়শা আকতার, আনোয়ারা বেগম ও নাসরিন চৌধুরী, শিক্ষক-শিক্ষিকার মধ্যে গীতা দে, মো. জয়নাল আবেদীন, সন্তোষ কান্তি বসাক, মৃদুল কান্তি ধর প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নে পরিবারের মধ্যে মায়ের ভূমিকা অপরিসীম। মায়েরা যদি সচেতন হন, তাহলে ছাত্রীরা অবশ্যই প্রতিটি পরীক্ষায় ভালো ফল করতে পারবে। বিজ্ঞপ্তি।