ধর্মপুর কমলকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির ধর্মপুর কমলকৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে ৯ এপ্রিল শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য খাদিজাতুল আনোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ইউনুছ, খোরশেদুল আলম, কমলকৃষ্ণ দে প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সৌজন্যে বিদ্যালয়ের জেএসসিতে জিপিও-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।