ধর্মপুর প্রবাসী সমিতির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়িতে ধর্মপুর প্রবাসী সমিতির উদ্যোগে শীতার্ত ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ২ জানুয়ারি আজাদী বাজারের ধর্মপুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহামুদুল হক। বক্তব্য দেন শাহাজাহান চৌধুরী, এম নুরুল আলম, মুহাম্মদ ইউনুছ, দিদারুল আলম, মঞ্জুরুল আলম চৌধুরী, খোরশেদুল আলম, নাছির উদ্দিন, সরওয়ার কামাল, মহিউদ্দিন, মুহাম্মদ আজগর আলী, মাহাবুবুল আলম প্রমুখ। অনুষ্ঠানে ১১০টি কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।