ধর্মপুরে বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলার ধর্মপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ‘দুর্নীতিই জাতীয় উন্নয়নে প্রধান অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ১৬ মে অনুষ্ঠিত হয়। এতে দুই দলে ভাগ হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। জয়লাভ করে বিপক্ষ দল। আঞ্চলিক প্রকাশনা মাসিক ফটিকছড়ি পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিচারক ছিলেন বিএফ শাহীন কলেজের অধ্যাপক কাজী রাশেদ, জাতীয় বিতার্কিক মো. সাইফুদ্দিন সিদ্দিকী, আইনজীবী পাপড়ি সুলতানা ও আবু বক্কর।
এরপর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এস এম কামাল। প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রামের সভাপতি মুহাম্মদ সিকান্দার খান। বিশেষ অতিথি সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল হক। স্বাগত বক্তব৵ দেন পত্রিকার সম্পাদক সৈয়দ তারেকুল আনোয়ার।
এ ছাড়া বক্তব্য দেন বাবুল চন্দ্র নাথ, কাজী মাহমুদুল হক, এস এম আবু তাহের প্রমুখ।