ধলঘাট ইউনিয়নে ছয়টি প্রকল্প উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া উপজেলা পরিষদের উদ্যোগে এডিপি ও রাজস্ব ফান্ডের অর্থায়নে ধলঘাট ইউনিয়নে ছয়টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে ৭ মার্চ। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম সওদাগর, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী, বিএনপি নেতা ফয়েজ আহমদ, উপজেলা যুবদল নেতা মহিউদ্দিন মল্ল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম সুমন, ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুদ্দিন মল্ল প্রমুখ।
প্রকল্পগুলো হচ্ছে ধলঘাট এখলাছ মল্ল, গৈড়লা ইউছুপ চৌধুরী বাড়ি ও করনখাইন বোয়ালখালী সড়কে ইট বিছানো, নবগ্রহ বাড়ী সড়ক সংস্কার এবং উত্তর সমুরা বায়তুল ফালাহ ও গৈড়লা কাছিম আলী আইনুদ্দিন মুন্সি মসজিদের ঘাট নির্মাণ। বিজ্ঞপ্তি।