ধলঘাট ইউপি কার্যালয়ে অভিযোগ বাক্স স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নাগরিক-বান্ধব ইউনিয়ন পরিষদের লক্ষ্যে পটিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ৯ জুন ধলঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তথ্যবোর্ড, অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল, সনাক সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ, সাংবাদিক আবদুর রাজ্জাক, সনাক সদস্য শীলা দাশ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তা মোহাম্মদ নেছারুল হক, দুর্লভ চৌধুরী, ইউপি সদস্য মনোয়ারা বেগম, পারভীন আক্তার, আবু সায়েদ, রন্টু দে, মিলন কান্তি দাশ, রণধীর চক্রবর্তী, জাফর আহমদ, সাহাবুদ্দিন মল্ল, অসিত দাশ প্রমুখ। সনাক সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল বলেন, টিআইবি-সনাকের এ ধরনের উদ্যোগের ফলে ধলঘাট ইউনিয়ন পরিষদ একটি আদর্শ ইউনিয়ন পরিষদে পরিণত হবে। এতে সাধারণ মানুষ সহজভাবে ইউনিয়ন পরিষদের সেবা পাবেন এবং তাঁদের যেকোনো অভিযোগ ও পরামর্শ দেওয়ার সুযোগ সৃষ্টি হলো।