ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় এ বছরের নভেম্বর মাসে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিবন্ধন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়।
প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান প্রণব কুমার চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি এই সভা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উৎসবে যোগ দিতে নিবন্ধনের জন্য ফোনে (০১৮১৯৬২৫০৩৬, ০১৮১৪৭১৯৬৯১ ও ০১৭১৪০৮৪৩৭২) যোগাযোগ করতে অনুরোধ করা হয়।
উলে­খ্য, ৩ এপ্রিল প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের প্রথম সভায় প্রণব কুমার চৌধুরীকে আহ্বায়ক, শফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং সাগর কান্তি দেকে সদস্যসচিব করে ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।