ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভা ৫ ডিসেম্বর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রণব কুমার চৌধুরী। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
সভার শুরুতে ধলঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শফিকুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়। সভায় বক্তব্য দেন আবদুল মাবুদ মল্ল, রবীন ঘোষ, রমা প্রসাদ মিত্র, ছালামতউল্লা মল্ল, রণবীর ঘোষ, অরুণ তালুকদার, মিলন মিত্র, বরুণ সেন, এসএম শফি, শফিকুল ইসলাম বাবুল, প্রবীর চৌধুরী, হতড়িৎ চক্রবর্তী, মো. শাহ আলম, মো. নুরুল হুদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব অধ্যাপক সাগর কান্তি দে। বিজ্ঞপ্তি।