ধাঁধা দুনিয়া
ছবির ধাঁধা পাশের ছবির এই তারকার জন্ম ফ্রান্সে। সময়টা ১৯৭২ সালের ১৯ জুন। প্যারিসের পশ্চিমের এক শহরতলিতে কেটেছে তাঁর শৈশব। বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর পরেই জড়িয়ে পড়েন মা-বাবার ব্যবসার কাজে। ১৯৯৬ সালে একটি প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠানে অংশ নিয়ে সবার নজর কাড়েন এ তারকা। টিভি সিরিয়ালে অভিনয় করে কমেডিয়ান হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন দ্রুতই। প্রথমবারের মতো ২০০২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় হাজির হন। অভিনয়ের পাশাপাশি ছবি নির্মাণ এবং লেখালেখির দিকে রয়েছে তাঁর ঝোঁক। বিয়ে করেছেন এক ফরাসি অভিনেত্রীকে। একটি কানাডীয় কমেডি সিরিজে অভিনয় করতে গিয়ে আলেজান্দ্রার সঙ্গে পরিচয় ৩৯ বছর বয়সী এ অভিনেতার। ফরাসি পরিচালক মিশেল আজনাভিকুস পরিচালিত প্রায় নির্বাক ছবি দি আর্টিস্ট-এ অভিনয় করে ৮৪তম অস্কার আসরে তিনি জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার।