ধাঁধা দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির ধাঁধা ‘ডসোনস্ ক্রিক’ টেলিভিশন সিরিজে জোয়ি পটার চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেন পাশের ছবির এই তারকা। ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী পড়াশোনা করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। তাঁর বাবার ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে চিকিৎসক হবেন। শৈশব থেকেই মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন। ১৪ বছর বয়স থেকে শুরু করেন মডেলিং। ডিসটার্বিং বিহেভিয়ার ছবি দিয়ে প্রথম বড় পর্দায় হাজির হন। তবে ব্যাটম্যান বিগিনস্ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় আলোড়ন তোলেন এই তারকা। এ ছবির জন্য তিনি পারিশ্রমিক নেন ১০ লাখ মার্কিন ডলার। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো দ্য আইস স্টর্ম, ডোন্ট বি অ্যাফরেইড অব দ্য ডার্ক, গো, ওয়ানডার বয়েজ এবং অ্যাবানডান। জসুয়া জ্যাকসন এবং ক্রিস ক্লেইনের সঙ্গে সম্পর্ক চুকানোর পর ২০০৬ সালে ইতালিতে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা। বর বিখ্যাত অভিনেতা টম ক্রুজ। মা হওয়ার পরে প্রথম জনসমক্ষে আসেন ২০০৬ সালের অক্টোবরে। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে মা-মেয়ের ছবি ছাপা হলে বিশ্বব্যাপী ম্যাগাজিনটির সাত লাখেরও বেশি কপি বিক্রি হয়। ভিক্টোরিয়া বেকহ্যামের খুব কাছের বন্ধু এ অভিনেত্রী সৃজনশীলতা সম্পর্কে বলেন, ‘প্রত্যেক মানুষেরই সৃজনশীল হওয়ার চেষ্টা করা উচিত। আমার মা যখন আমাকে কাপড় ধোয়ার কথা বলত, তখন আমি ছবি আঁকার জন্য জেদ ধরতাম। সৃজনশীল হওয়ার জন্য মানুষকে অবশ্যই দৃঢ়প্রতিজ্ঞ হওয়া প্রয়োজন।’ সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালতে ‘মতের অমিল’ কারণ দেখিয়ে তালাকের আবেদন করেছেন কেটি হোমস। টম ক্রুজের সঙ্গে পাঁচ বছরের সংসারজীবনের ইতি টেনে মেয়ে সুরিকে নিয়ে একা থাকতে চান তিনি। পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতার এই তারকা খুব শিগগির আবার অভিনয়ে নিয়মিত হবেন বলে জানিয়েছেন। বলতে পারেন, তাঁর নাম কী?