ধাঁধা দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বইয়ের পোকাশারমীন এমনভাবে স্টেশনের ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে যে, তাকে দেখে মনে হতে পারে সে বুঝি নিয়মিতভাবে এই ট্রেনে যাতায়াত করে। ভিড়ের ধাক্কায় মোহসিন সাহেব একটু পিছিয়ে পড়েছিলেন; লম্বা পা ফেলে শারমীনের কাছে এসে বললেন, ‘ম্যাডাম!’শারমীন ট্রেনের বগির নম্বর দেখতে দেখতে বলল, ‘বলেন।’‘ওয়ান লাস্ট টাইম।’শারমীন হি হি করে হেসে উঠে বলল, ‘আপনি অন্তত পঞ্চাশবার বলেছেন ওয়ান লাস্ট টাইম! বলা উচিত ছিল ফিফটিয়েথ লাস্ট টাইম।’ মোহসিন সাহেব টাইয়ের নটটা একটু ঢিলে করে বললেন, ‘আপনি ঠাট্টা করেন আর যা-ই করেন ম্যাডাম, আমি ওয়ান লাস্ট টাইম বলছি আপনি প্লেনে চলেন। আপনার কথা বলে ফোন করে দিলেই প্লেন আটকে রাখবে। আমি স্টেশন ম্যানেজারকেও চিনি।’শারমীন ঘুরে মোহসিন সাহেবের দিকে তাকিয়ে একটু হেসে বলল, ‘ আমি আসলে ট্রেনেই যেতে চাই।’ মোহসিন সাহেব ইংরেজিতে বললেন,‘ বাংলাদেশের ট্রেনের কী অবস্থা সে সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারনা নেই।’জনপ্রিয় একটি উপন্যাসের শুরুর অংশ এটি। বলতে হবে উপন্যাসটি ও এর লেখকের নাম কী?সংগ্রহ: কিঙ্কর আহসান