ধাঁধা দুনিয়া
ছবির ধাঁধা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম নেওয়া ৬৫ বছর বয়সী কালো চুলের লোকটি বন্ধুমহলে পরিচিত স্লাই নামে। অভিনয়ের শুরুর সময়টা দারুণ সংগ্রামের ভেতর দিয়ে কেটেছে তাঁর। মাথা গোঁজার ঠাঁই ছিল না। থেকেছেন এমনকি বাসস্টেশনে। অর্থের অভাবে নিজের লেখা প্যারাডাইস অ্যালে ছবির চিত্রনাট্য বিক্রি করেছিলেন মাত্র ১০০ ডলারে। অ্যাকশন ছবিতে অভিনয় করতে গিয়ে ঘাড় এবং বুকে আঘাত পেয়ে অনেকবার ছুটতে হয়েছে হাসপাতালে। এই অ্যাকশন তারকার আগ্রাসী মনোভাবের কারণে ১৩ বছর বয়সের মাঝেই ১৪ বার বিদ্যালয় থেকে বহিষ্কার হতে হয়েছিল তাঁকে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল পরিচালক ও চিত্রনাট্যকার। অবসরে ছবি আঁকতে পছন্দ করেন। নিজের আদর্শ হিসেবে মানেন বিখ্যাত চিত্রকর লেওনার্দো দা ভিঞ্চিকে। জীবনে তিনবার বিয়ের পিঁড়িতে বসা এ তারকা পাঁচ সন্তানের জনক। জ্যাকি চ্যানের ঘনিষ্ঠ বন্ধু এই অভিনেতা নিজের সম্পর্কে বলেন, ‘আমি দেখতে আহামরি কিছু নই। আমার চোখগুলো সুন্দর নয়, চোয়াল ভাঙা আর দাঁতগুলো অসমান। কিন্তু এই ভাঙাচোরা সবকিছু নিয়েই আমার চলে যায়। এগুলো ঠিকঠাক কাজও করে।’ নিজের প্রথম কাজ থেকে মাত্র ২০০ ডলার আয় করা এ তারকার বর্তমান পারিশ্রমিক এক কোটি ৫০ লাখ ডলার। সম্প্রতি র্যাম্বো সিরিজের পঞ্চম ছবির কাজে হাত দিয়েছেন তিনি। বইয়ের পোকাআমাদের একটা বোন ছিল, খুব শীতের দেশে যখন বরফ পড়ে, তখন বরফকণাগুলো যে রকমভাবে নেমে আসে আকাশ থেকে ভেসে ভেসে—কী জানি কেন মনে আসে পেঁজা তুলো বরফের কথা তার মুখ মনে এলে—যেমন করে ভোর হয়, আকাশ থেকে টুপ করে নেমে আসে ফর্সা আলোর দুধ শিশিরের শব্দের মতো, সে ছিল তা-ই। তার নাম ছিল আঁখি। খুব বড় বড় এক জোড়া চোখ ছিল তার, কাজল লেপ্টে থাকত সেই চোখজোড়ায়, মাখামাখি হয়ে থাকত তার কালচে-শ্যামল মুখজুড়ে, গণ্ডদ্বয়ে। সে খুব আলতো হয়ে ছিল আমাদের সংসারে, সে যে আলাদা কিছু ছিল, আমরা জানতামই না। কাক ভালোবাসত সে, মুখ ফুটে প্রথম বলেছিল কা, সারাক্ষণ তাকিয়ে থাকত কাকের দিকে; আমাদের মফস্বলী উঠানে কাক তেমন খুব বেশি দেখা যেত না। উড়ে উড়ে আসত হঠাৎ হঠাৎ। লম্বা লম্বা ঠ্যাং, শরীরের তুলনায় পাখা বড় পাখিটি, গা তেল চিকচিকে। ভারি আহ্লাদিত হয়ে উঠত আঁখি, হাততালি দিয়ে বলত—কা কা। সে খেতে চাইত না, ছোট্ট মুখটিতে আহার রুচত না তার, আমরা ‘কাক এসেছে কাক এসেছে’ বলে তাকে ভুলিয়ে-ভালিয়ে খাওয়াতাম।আলোচিত একটি গল্পের শুরুর অংশ এটি। বলতে হবে গল্পটি ও এর লেখকের নাম কী?