ধাঁধার থেকেও জটিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাঁধার থেকে জটিল হচ্ছে এখনকার কম্পিউটার গেমস। আর এর পটভূমি যত জটিল হচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে এগুলো। ফলে গেমগুলোতে নির্দিষ্ট একটা ধাঁচের বদলে এখন মিশ্রণ ঘটানো হচ্ছে নানা ধাঁচের।এ রকম ধাঁধা ও অ্যাডভেঞ্চারের সমন্বয়েই তৈরি করা হয়েছে গ্রে ম্যাটার গেমটি। এটি তৈরি করা হয়েছে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ানো জাদুকর স্যাম ও প্রফেসর ডেভিড স্টাইলকে নিয়ে। এক ঝড়ের রাতে স্যাম ও ডেভিডের দেখা হয় কিছুটা অদ্ভুতভাবে। কারণ, ঝড়ের রাতে স্যাম তার মোটরসাইকেলে শহরের উদ্দেশে যাত্রা করছে। কিন্তু রাস্তার মোটরসাইকেল নষ্ট হয়ে যাওয়ায় একজন সহকারীর ছদ্মবেশে সে ডেভিডের প্রাসাদে আশ্রয় নেয়। তার প্রথম কাজ জীববিজ্ঞানের পরীক্ষার জন্য ছয়জন সদস্য সংগ্রহ করা। মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার লোভ দেখিয়ে একটি বিদ্যালয়ের নতুন আসা ছাত্রছাত্রীর দলকে এই কাজের জন্য সে বেছে নেয়। কয়েকজনকে সে মুগ্ধ করে তার ম্যাজিকের সাহায্যে। তাদের নিয়ে ডেভিড তার পরীক্ষা শুরু করে। এভাবে গেমের কাহিনি ধীরে ধীরে এগিয়ে যাবে এবং স্যাম আবিষ্কার করতে থাকবে প্রফেসরের অতীত-জীবনের রহস্যময় কাহিনি। গেমটিতে কঠিন কিছু ধাঁধার সমাধানের পাশাপাশি দেখাতে হবে কিছু ম্যাজিকের কৌশল। এর প্রতিটি কথোপকথন বেশ গুরুত্বপূর্ণ। উপরিউক্ত ঘটনার ওপর ভিত্তি করে গেমের পরের ধাপ কী হবে তার সূত্র পাওয়া যাবে কথোপকথন অংশে। তাই প্রতিটি কথা বেশ মনোযোগের সঙ্গে শুনতে হবে। পুরো গেম একটানা চলতে থাকবে, তাই খেলাটি আরও বেশি আকর্ষণীয় হয়েছে। যা যা প্রয়োজনঅপারেটিং সিস্টেম: উইন্ডোজ এক্সপিপ্রসেসর: পেন্টিয়াম ফোর ২.৬ গিগাহার্টজভিডিও কার্ড: থ্রিডি গ্র্যাফিক্স এক্সিলারেটরসিডি-রম ড্রাইভ: ১৬ এক্সর‌্যাম: ৫১২ মেগাবাইটভিডিও মেমোরি: ১৬ মেগাবাইটডাইরেক্ট এক্স: ৯.০হার্ডডিস্ক: ৭ গিগাবাইট খালি জায়গা