ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে বাসদের বিক্ষোভ মিছিল
ধানসহ ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সরকারি ক্রয়কেন্দ্র চালু এবং গ্রামীণ শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালুর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৫ মে বিকেল সাড়ে চারটায় নগরের নিউমার্কেট চত্বরে এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বাসদ চট্টগ্রাম জেলা শাখার সদস্যসচিব অপু দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইন্দ্রানী ভট্টাচার্য ও রফিকুল হাসান।
সমাবেশে বাসদ নেতারা বলেন, অবিলম্বে হাটে হাটে ক্রয়কেন্দ্র খুলে কৃষকের কাছ থেকে সরকারি উদ্যোগে ধান কেনার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া নিম্নবিত্ত কৃষক ও কৃষি কাজে নিয়োজিত দুস্থ শ্রমিকদের তালিকা করে তাঁদের মধ্যে রেশন চালুরও দাবি জানান নেতারা। পাশাপাশি খেতমজুরদের জন্য বছরে ন্যূনতম ১২০ দিনের কর্মসৃজন প্রকল্প চালুর জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা। বিজ্ঞপ্তি।