ধারণার চেয়েও ২০ কোটি বছর আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেঁচোর মতো দেখতে একটি অমেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম (ফসিল) বিশ্লেষণ করে কানাডার বিজ্ঞানীরা জীববৈচিত্র্যের প্রারম্ভিক ইতিহাস সম্পর্কে নতুন তথ্য পেয়েছেন। এই ফসিলের মধ্য দিয়ে পৃথিবীতে ৫০ কোটি বছর আগে জীববৈচিত্র্যের বিস্তার সম্পর্কে বিস্ময়কর ব্যাখ্যা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নেচার সাময়িকীতে গত বুধবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, রকি পর্বতমালার কানাডা অংশের নরম শিলাস্তরে প্রাপ্ত ফসিলটিস্পার্টোব্রাঙ্কাস টেনুইস নামের অমেরুদণ্ডী প্রাণীর। এই প্রজাতি ছিল সামুদ্রিক কেঁচোর পূর্বপুরুষ। গঠন অনুযায়ী শিলাস্তরটি মধ্য-ক্যামব্রিয়ান যুগের। সেই যুগে পৃথিবীতে জীববৈচিত্র্যের স্ফুরণ ঘটেছিল। এনটেরোপিনউস্টাস বর্গের সামুদ্রিক প্রাণীর বৈশিষ্টের সঙ্গে ফসিলটির মিল রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, এনটেরোপিনউস্টাসের আবির্ভাব হয়েছিল বিজ্ঞানীদের আগের ধারণার চেয়েও ২০ কোটি বছর আগে। এএফপি।