ধারাবাহিতক নাটক
দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে চলে যে নাটক, তাকে ধারাবাহিক নাটক বলে। তেমনি একটি ধারাবাহিক নাটকের স্ক্রিপ্ট পড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে আপনাদের। স্ক্রিপ্ট রাইটার ইকবাল খন্দকার১ম পর্বসিলেট থেকে ঢাকায় এলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। রাজধানীর একটি অভিজাত হোটেল থেকে বের হয়ে বনানীর বাসায় যাওয়ার পথে অজ্ঞাতনামা দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক তিনি অপহূত হলেন। তাঁকে কোথায় নিয়ে যাওয়া হলো, কিছুই দেখানো হয়নি। এর পর থেকে তিনি নিখোঁজ। মতান্তরে গুম। ক্ষমতাসীন দল এটাকে বলছে নাটক। সরকার উৎখাতের জন্যই নাকি তারা ইলিয়াস আলীকে নিয়ে এই নাটক করছে। তাদের কথা যদি সত্য হয়, তাহলে অবশ্যই এটা নাটক এবং একটি দীর্ঘ ধারাবাহিক নাটকের এটি প্রথম পর্ব।২য় পর্বইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকেই সারা দেশ উত্তপ্ত। হরতাল, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি। পুলিশ-র্যাবের নানামুখী তৎপরতা। এর মধ্যে একদিন ইলিয়াস আলীর স্ত্রীর মোবাইল ফোনে একটি এসএমএস এল। জানানো হলো, তিনি পুবাইলে আছেন। সঙ্গে সঙ্গে র্যাবকে বিষয়টা জানানো হলো। র্যাব ইলিয়াস আলীর স্ত্রীকে সঙ্গে নিয়ে পুবাইলের নির্দিষ্ট একটি বাড়ি এবং তার আশপাশের বাড়িতে অভিযান চালাল। এর পরই জানা গেল, এটি ছিল লোক দেখানো অভিযান। অর্থাৎ, জাস্ট নাটক। অতএব, এটি ধারাবাহিক নাটকের দ্বিতীয় পর্ব।৩য় পর্বইলিয়াস আলীর স্ত্রীকে সঙ্গে নিয়ে র্যাব যখন ঢাকায় ফিরল, তখনই বেগম খালেদা জিয়া তাঁকে ডাকলেন অথবা তিনি নিজ থেকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন। তার পর থেকেই একদম চুপ হয়ে গেলেন ইলিয়াস আলীর স্ত্রী। বললেন, তিনি র্যাবের সঙ্গে পুবাইল যাননি। কেন তিনি এমনটা বললেন অথবা খালেদা জিয়া তাঁকে কী বলে শাসালেন, এটা কারও পক্ষেই জানা সম্ভব হয়নি। ফলে ক্ষমতাসীন দলসহ অনেকের কাছেই বিষয়টা রহস্যপূর্ণ মনে হয়েছে, নাটক মনে হয়েছে। আর পর্বের দিক থেকে এটি হচ্ছে এই ধারাবাহিক নাটকের তৃতীয় পর্ব।৪র্থ পর্বইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একের পর এক হরতাল ডাকা হলো। এর মধ্যে সর্বশেষ যেদিন হরতাল ডাকা হয়, তার আগের দিন সচিবালয়ে ককটেল ফোটে। তারপরই মামলা হয়ে যায় ইলিয়াস আলীর পক্ষের লোকজনের নামে। শুধু মামলা নয়, শুরু হয় ধরপাকড়ও। এই ককটেল বিস্ফোরণের ঘটনাকে বিরোধী দল বলছে সাজানো নাটক। তাদের ভাষ্যমতে, বিরোধী দলের আন্দোলনকে থামানোর জন্য সরকার নিজেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এই নাটক করেছে। বিরোধী দলের কথা সত্য হলে এটা নিঃসন্দেহে নাটকের চতুর্থ পর্ব।৫ম পর্ব(এখনো অপ্রচারিত)নাটক চলছে। খুব শিগগির পরবর্তী পর্ব তথা পঞ্চম পর্ব প্রচারিত হবে। অপ্রচারিত পর্ব সম্পর্কে দর্শক যেমন কিছুই জানে না, আপনাদেরও জানার দরকার নেই। তবে নাটকের পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকুন। নিশ্চয়ই চমক আছে, আছে টান টান উত্তেজনা। উল্লেখ্য, পরের পর্বগুলোতে নাটক কোন দিকে মোড় নেবে, এটা স্ক্রিপ্ট রাইটার নিজেও জানেন না।