ধীরে ধীরে আজকের গুগল
১৯৯৬ল্যারি পেজ ও সের্গেই ব্রিন নামের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডির দুজন ছাত্র তাঁদের গবেষণাপত্র প্রকাশের জন্য ব্যাকরাব নামের একটি সার্চ ইঞ্জিন তৈরির কাজ শুরু করেন।১৯৯৭ব্যাকরাব পরিবর্তন করে Google করা হয়। googol শব্দটি থেকে এসেছে Google নামটি। গাণিতিকভাবে ১-এর পর ১০০টি শূন্যবিশিষ্ট সংখ্যাকে googol বলা হয়।১৯৯৮সিলিকন ভ্যালির একটি গ্যারেজে গুগলের অফিস চালু হয়। গুগল সার্চ ইঞ্জিনের প্রথম নমুনা তৈরি করা হয়।১৯৯৯ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে গুগলের অফিস স্থানান্তর করা হয়।২০০০www.google.com পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে আত্মপ্রকাশ করে। এ বছর ১৫টি ভাষায় কার্যক্রম শুরু করা হয়। গুগল অ্যাডওয়ার্ড ও গুগল টুলবার প্রকাশিত হয়।২০০১২৬টি ভাষায় গুগল প্রকাশিত হয়। গুগল গ্রুপের কার্যক্রম চালু হয়। আড়াই কোটি ছবি নিয়ে গুগল ইমেজ সার্চ নামে ছবি খোঁজার সেবা চালু করা হয়।২০০২আমেরিকান অনলাইনের (এওএল) সঙ্গে গুগল সার্চের চুক্তি স্বাক্ষরিত হয়। www.aol.com-এর ব্যবহারকারীরা গুগল সার্চের বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ পান। গুগল ল্যাবস ও গুগল নিউজ চালু করা হয়।২০০৩গুগল blogger.com কিনে নেয়। একই বছর গুগল অ্যাডসেন্স ও গুগল প্রিন্ট চালু করা হয়। গুগল প্রিন্ট বর্তমানে গুগল বুক সার্চ নামে পরিচিত। এ বছরই প্রথম গুগল কোড জ্যাম নামের প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে।২০০৪সার্চ ইনডেক্স নম্বর ৬০০ কোটির সীমানা অতিক্রম করে, যেখানে ৪২৮ কোটি ওয়েবসাইট ও ৮ দশমিক ৮ কোটি ছবি ছিল। অর্কুট নামে চালু করা হয়। এপ্রিলের ১ তারিখে জিমেইল চালু হয়। তবে সে সময় অ্যাকাউন্ট তৈরি করতে হলে অন্য ব্যবহারকারীর কাছ থেকে আমন্ত্রণ পেতে হতো। শেয়ারবাজারে গুগল তার শেয়ার ছাড়ে। বিশ্বের বিভিন্ন স্থানে গুগল তার অফিস চালু করে।২০০৫এ বছর যে নতুন সেবাগুলো চালু করা হয়, এর মধ্যে রয়েছে গুগল ম্যাপ, গুগল আর্থ, ওয়েব সার্চ হিস্ট্রি, গুগলটক, গুগল রিডার, গুগল অ্যানালাইসিস। একই সঙ্গে ব্লগার ও জিমেইলের মোবাইল সংস্করণ চালু করা হয়।২০০৬পিকাসা, গুগল ক্যালেন্ডার, গুগল ডক চালু করা হয়। ইউটিউব ও স্কেচআপ কেনার ঘোষণা দেওয়া হয় এ বছর।২০০৭গুগলের পক্ষ থেকে ইউটিউব সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গুগল আর্থে স্ট্রিট ভিউ ও স্কাই নামের নতুন সেবা যুক্ত করা হয়। ২০০৮১০ ভাষায় গুগল ট্রান্সলেটর চালু করা হয়। গুগল সাইট ও জিমেইল ল্যাবস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়। এ বছর গুগল ক্রোম নামের একটি ওয়েব সাইট দেখার সফটওয়্যার প্রকাশ করে। নতুনভাবে পিকাসা প্রকাশ করা হয়।২০০৯গুগল আর্থে মহাসাগর সম্পর্কে বিস্তারিত তথ্য যুক্ত করা হয়। একই সঙ্গে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান নির্ণয়ের জন্য গুগল ল্যাটিচিউড চালু করা হয়। মোট ৪১টি ভাষায় গুগল তার কার্যক্রম বিস্তৃত করে এবং বছরের শেষ অংশে গুগল, নেক্সাস ওয়ান নামে তাদের নিজস্ব স্মার্টফোন বাজারজাত করে।গুগলের ওয়েবসাইট অবলম্বনে