ধুতাঙ্গ কুটিরে কঠিন চীবর দান অনুষ্ঠান ২৭ অক্টোবর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুতাঙ্গ ভান্তে কর্তৃক প্রতিষ্ঠিত রাউজান উপজেলার আবুরখীল গ্রামের ধুতাঙ্গ কুটিরে ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর নয় দিনব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে। নয় দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে প্রব্রজ্যা প্রদান, সংঘদান, অষ্ট পরিষ্কারদান, ভূমিদান, পিণ্ডদান ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। বিজ্ঞপ্তি।