ধোনির কনুই-কাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ধোনি কনুই দিয়ে ধাক্কা মেরেছেন বাংলাদেশ ক্রিকেটের নতুন ক্রিকেটার মুস্তাফিজুরকে। কিন্তু কেন? খোঁজ দ্য সার্চ!

* ধোনি ছোটবেলা থেকেই গুঁতোগুঁতি খেলে অভ্যস্ত। ছোট্ট মুস্তাফিজুরকে দেখে ধোনির শৈশবের স্মৃতি মনে পড়েছিল। তাই একটু কনুই মেরে দেখেছিলেন আর কি!

* মুস্তাফিজুরের ‘অফ কাটার’ বলগুলো ভারতীয় ব্যাটসম্যানদের কাছে বেশ ‘শকিং’ ছিল। ধোনি কনুই দিয়ে মুস্তাফিজুরকে ছুঁয়ে বুঝতে চেষ্টা করেছিলেন মুস্তাফিজের শরীরে আসলেই ‘কারেন্ট’ আছে কি না!

* ধোনি ভেবেছিলেন, এটা ক্রিকেট নয়, কোপা আমেরিকা চলছে। তাই কনুই দিয়ে একটু ধাক্কাধাক্কি তো চলতেই পারে!

* ধোনি ভেবেছিলেন, তিনি লোকাল বাসে আছেন। কনুই দিয়ে ধাক্কা দিলেই তাঁকে রাস্তা করে দেবে সবাই!

কিন্তু...
মুস্তাফিজুর ভেবেছিলেন কনুই মারে মারুক, তিনি মারবেন থাবা!